News Flash

  • Home
  • প্রধান খবর
  • মইনপুরীতে এগারোটা অবধি ভোটের হার ১৮.৭২ শতাংশ, ৫ রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে নির্বিঘ্নেই উপ-নির্বাচন
Image

মইনপুরীতে এগারোটা অবধি ভোটের হার ১৮.৭২ শতাংশ, ৫ রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে নির্বিঘ্নেই উপ-নির্বাচন

নয়াদিল্লি, ৫ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশের মইনপুরী লোকসভা আসনের উপ-নির্বাচনে শান্তিতে ও নির্বিঘ্নেই চলছে ভোটগ্রহণ। পাশাপাশি বিহার, ছত্তিশগড়, ওডিশা, রাজস্থান ও উত্তর প্রদেশে ৬টি বিধানসভা আসনের উপ-নির্বাচনের চলছে ভোটগ্রহণ। ভোটগ্রহণ শুরু হয়েছে সোমবার সকাল সাতটা থেকে। মইনপুরীতে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছিল ৭.০৮ শতাংশ। বেলা এগারোটা নাগাদ ভোটের হার ১৮.৭২ শতাংশ।

উত্তর প্রদেশ :

মইনপুরী লোকসভা আসন : সোমবার সকালেই ভোট দিয়েছেন সমাজবাদী পার্টির পৃষ্ঠপোষক প্রয়াত মুলায়ম সিং যাদবের ভাই অভয় রাম যাদব। তিনি এটাওয়ার সাইফাইয়ের অভিনব বিদ্যালয়ে ভোট দিয়েছেন। অভয় বলেছেন, “বিপুল ভোটে জয়ী হতে চলেছে সমাজবাদী পার্টি। অন্য কোনও রাজনৈতিক দলের সঙ্গে কোনও প্রতিদ্বন্দ্বিতা নেই।” সমাজবাদী পার্টির নেতা রামগোপাল যাদবও এদিন সকালে ভোট দিয়েছেন। তিনি দাবি করেছেন, মইনপুরীতে ১৪১, ১৪২, ১৪৩, ১৪৪, ১৪৫ ও ১৪৫ নম্বর বুথে এজেন্টদের অনুমতি দিচ্ছিল না তাঁরা। আমরা রিটার্নিং অফিসারের সঙ্গে কথা বলেছি।”

রামপুর : উত্তর প্রদেশের রামপুর বিধানসভা আসনে চলছে উপ-নির্বাচনের ভোটগ্রহণ। ঠাণ্ডাকে উপেক্ষা করেই সকাল সকাল ভোট দিয়েছেন বহু মানুষ। এখানে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছিল ৩.৯৭ শতাংশ। এগারোটা অবধি ভোটের হার ১১.৩০ শতাংশ।

বিহার : বিহারের কুরহানি বিধানসভা আসনে চলছে উপ-নির্বাচনের ভোটগ্রহণ। মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা গিয়েছে। সকাল ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়াতে থাকেন ভোটাররা। এখানে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১১ শতাংশ। এগারোটায় ভোটের হার ২৪ শতাংশ।

ছত্তিশগড় : ছত্তিশগড়ের ভানুপ্রতাপপুর বিধানসভা আসনে চলছে উপ-নির্বাচনের ভোটগ্রহণ। এদিন সকালেই ভোট দিয়েছেন কংগ্রেস প্রার্থী সাবিত্রী মাণ্ডবী। তিনি বলেছেন, :বাতাবরণ কংগ্রেসের পক্ষে, যেহেতু আমাদের সরকার উন্নয়নের মান নির্ধারণ করেছে। সে সমস্ত কাজ দেখে মানুষ আমাদের ভোট দিচ্ছেন।” এখানে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ৯.৮৯ শতাংশ। এগারোটায় ভোট পড়েছে ৩১.২৭ শতাংশ। ছত্তিশগড়ের খাতাউলি বিধানসভা আসনের উপ-নির্বাচনে সকাল ৯টা অবধি ভোট পড়েছে ৬.৯০ শতাংশ। এগারোটায় ২০.৭০ শতাংশ।

ওডিশা : ওডিশার পাদমপুর বিধানসভা আসনের উপনির্বাচনে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ৮.৫০ শতাংশ। এগারোটায় ২৯.৭৩ শতাংশ।

রাজস্থান : রাজস্থানের সারদাশহর বিধানসভা আসনের উপ-নির্বাচনে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ৫.২৭ শতাংশ। বেলা এগারোটায় ১৯.৮৭ শতাংশ।

Releated Posts

নেপালের ভয়াবহ বন্যায় নতুন বিতর্ক: হিমালয়ে এআই ব্যবহারের পরিবেশগত প্রভাব কতটা?

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত মাসে নেপালে ভয়াবহ বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞের পর হিমালয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন, পরিবেশগত ঝুঁকি…

ByByNews Desk Sep 3, 2026

পূর্বতন তৃণমূল সরকারের আমলে বাংলা সিলেবাস পরিকল্পিতভাবে বিকৃত করা হয়েছিল: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার রাজনৈতিক উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে বাংলা ভাষার সিলেবাস…

ByByNews Desk Sep 3, 2026

ভারত-বেলজিয়াম সম্পর্কের পর্যালোচনা, অংশীদারিত্ব আরও গভীর করার অঙ্গীকার মোদি ও ডি ওয়েভারের

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বেলজিয়ামের দ্বিপাক্ষিক সম্পর্কের সমস্ত দিক নিয়ে বৃহস্পতিবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে বৈঠক করলেন…

ByByNews Desk Sep 3, 2026

সংঘাতের দ্রুত সমাধানে সব ধরনের প্রচেষ্টাকে সমর্থন করে ভারত-বেলজিয়াম: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): আইনের শাসন, আলোচনা ও কূটনীতিতে বিশ্বাস করে ভারত ও বেলজিয়াম। ইউক্রেন থেকে পশ্চিম এশিয়া—চলমান…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top