News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বনমালিপুর বিধানসভা কেন্দ্রে ঘরে ঘরে বিজেপি অভিযান করলেন দলের প্রদেশ সভাপতি
Image

বনমালিপুর বিধানসভা কেন্দ্রে ঘরে ঘরে বিজেপি অভিযান করলেন দলের প্রদেশ সভাপতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর৷৷  ২০২৩ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ৬০ টি বিধানসভা এলাকায় ২৭ নভেম্বর থেকে এক যোগে শুরু হয়েছে বিজেপির ঘর ঘর অভিযানের৷ দলীয় নির্দেশ মোতাবেক চলছে ঘর ঘর অভিযান৷ সোমবার থেকে সুরু হয়েছে  বুথ স্তরে ঘর ঘর অভিযান৷  পূর্ব ঘোষণা মোতাবেক মঙ্গলবার ৯ বনমালিপুর বিধানসভা কেন্দ্রে ঘর ঘর অভিযানে অংশ নেন বিজেপি-র  প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য৷ এদিন ১২ নম্বর বুথে অভিযানের অঙ্গ হিসাবে বাড়ি বাড়ি যান তিনি৷ সঙ্গে ছিলেন মণ্ডল সভাপতি দীপক কর সহ অন্যান্যরা৷ বিজেপির সর্ব ভারতীয় সভাপতির নির্দেশ মেনে প্রদেশ বিজেপি কাজ করছে৷ মানুষ বিজেপিকে গ্রহণ করছে৷ রাজ্য ও কেন্দ্র সরকারের কাজগুলিকে নিয়ে মানুষের কাছে যাওয়া হচ্ছে৷  ঘর ঘর অভিযানের মাধ্যমে মানুষের সাথে সংযোগ স্থাপন করা হচ্ছে৷ রিপোর্ট কার্ডের মাধ্যমে মানুষের কাছে তুলে  ধরা হচ্ছে বিজেপি সরকার কি কি কাজ করেছে৷ প্রত্যেকটি বিধানসভায় কার্যকর্তারা ময়দানে রয়েছেন৷ ২০২৩-এ বিজেপি সরকার পুনঃ প্রতিষ্ঠা করার দৃড়তা এবং সঙ্কল্পের সঙ্গে কাজ করছে কার্যকর্তারা বলে জানান প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য৷ এদিকে, ৮ টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রে ঘর ঘর অভিযানে অংশ নেন কর্পোরেটার রত্না দত্ত৷ সঙ্গে ছিলেন মণ্ডল সভাপতি সঞ্জয় সাহা সহ অন্যান্য নেতৃত্ব৷ এই কর্মসূচীকে ঘিরে মানুষের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হচ্ছে বলে জানান কর্পোরেটার রত্না দত্ত৷ প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে মানুষের কাছে বিজেপি৷ ২০২৩ সালে ৬০ টি আসনেই বিজেপি প্রার্থীরা জয়ী হবে বলে আত্মবিশ্বাসী কপর্োরেটার রত্না দত্ত৷
এদিকে,  ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির নির্দেশে রাজ্যের ৬০টি মন্ডলে চলছে ঘর ঘর বিজেপি কর্মসূচি৷ তারই অঙ্গ হিসাবে মঙ্গলবার বক্সনগর মন্ডলে ১০ থেকে ২০ পর্যন্ত বুথে বাড়ি বাড়ি গিয়ে সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি মানুষের কাছে তুলে ধরেন এবং লিফলেট বিতরণ করেন৷ ঘর ঘর বিজেপি মন্ডল ভিত্তিক সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সংগঠন মন্ত্রী ফনীন্দ্র  শর্মা, ত্রিপুরা প্রদেশ সেক্রেটারি রতন ঘোষ,  বক্সনগর মন্ডল সভাপতি সুভাষচন্দ্র সাহা,সিপাহীজলা জেলার জেলা সভাপতি দেবব্রত ভট্টাচার্য,জেলা সহ-সভাপতি তাফাজ্জল হোসেন, মোর্চার ও মন্ডলের কার্যকর্তাগন৷

Releated Posts

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…

ByByReshmi Debnath Jun 17, 2026

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত চালক

কৈলাসহর, ১৭ জুন : আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চালক। ওই ঘটনায় ঊনকোটি জেলার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভিসি নির্বাচনে ১০০ আসনে লড়বে সিপিআই(এম) : জিতেন্দ্র

আগরতলা, ১৬ জুন : আসন্ন ভিসি নির্বাচনে সিপিআই(এম) ও বামফ্রন্ট ১০০ শতাংশ আসনে প্রার্থী দেবে এবং পূর্ণ শক্তি…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top