News Flash

  • Home
  • বিদেশ
  • রাশিয়ায় বন্দুকবাজের হামলা, তিনজনকে খুন করে আত্মঘাতী বৃদ্ধ আততায়ী
Image

রাশিয়ায় বন্দুকবাজের হামলা, তিনজনকে খুন করে আত্মঘাতী বৃদ্ধ আততায়ী

মস্কো, ২৫ নভেম্বর (হি.স.) : আমেরিকার পর এবার বন্দুকবাজের হামলা রাশিয়ায় । রাশিয়ার দক্ষিণের শহর ক্রিমস্কে বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে। সেখানকার স্থানীয় আধিকারিকরা জানিয়েছেন, ৬৬ বছরের এক বৃদ্ধ পরপর তিনজনকে গুলি করেন। তারপর নিজেকেও গুলি করেন ওই বৃদ্ধ। নিহতদের মধ্যে দুইজনকে শনাক্ত করতে পেরেছে পুলিশ। বাকি একজনের পরিচয় এখনও জানা যায়নি। এই ঘটনায় একজন আহত হয়েছে বলেও জানা গিয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ফুটেজে দেখা গিয়েছে, গতকাল ক্রিমস্কের রাস্তায় গুলি ছুড়তে ছুড়তে যাচ্ছে বছর ছেষট্টির এক ব্যক্তি। প্রথমে দু’জনের উপর গুলি চালায় সে। এরপর শেষ প্রান্তে গিয়ে এক ব্যক্তিকে ফেলে দিয়ে তাঁর ওপর গুলিবর্ষণ করে। এরপর নিজেকে গুলি করে শেষ করে দেয় আততায়ী। আক্রোশবশতই গুলি চালিয়ে খুন বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।

এই ঘটনার পরই তদন্তে নেমেছে রাশিয়ার তদন্তকারী কমিটি। সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি প্রকাশ করে সেই তদন্তকারী দল জানিয়েছে, অভিযুক্ত বৃদ্ধ যে তিনজনের উপর গুলি চালিয়েছে তাঁদের মধ্যে দু’জনের সঙ্গে আগে থেকেই পরিচয় ছিল বলে জানিয়েছে তদন্তকারী দল। তদন্তকারী সংস্থার তরফে প্রাথমিক তদন্তের পর জানানো হয়েছে, ব্যক্তিগত শত্রুতার কারণেই ওই দুই ব্যক্তির উপর গুলি চালিয়েছে অভিযুক্ত ব্যক্তি। তবে তৃতীয় ব্যক্তির পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। এই ঘটনায় একজন আহত হয়েছে বলেও জানা গিয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Releated Posts

পাকিস্তানের হামলায় আফগানিস্তানে নিহত ২ শিশু, আহত প্রায় ৩০: তালিবান দাবি

কাবুল, ৩ এপ্রিল(আইএএনএস): পূর্ব আফগানিস্তানে পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণ ও ড্রোন হামলায় অন্তত দুই শিশুর মৃত্যু হয়েছে এবং প্রায়…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মায়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সেনা প্রধান মিন অং হ্লাইং

নেপিদো, ৩ এপ্রিল(আইএএনএস): মায়ানমারের সামরিক শাসক মিন অং হংলাং দেশের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনজন প্রার্থীর মধ্যে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে পাকিস্তান সরকারকে তীব্র সমালোচনা মানবাধিকার সংস্থার

ইসলামাবাদ, ৩ এপ্রিল(আইএএনএস): ক্রমবর্ধমান মূল্যস্ফীতির মধ্যে জ্বালানির দাম ব্যাপক হারে বাড়ানোর সিদ্ধান্তে পাকিস্তান সরকারের কড়া সমালোচনা করল দেশের…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

ডি-কম্পানিতে উত্তরাধিকার লড়াই: দাউদের অসুস্থতায় ভারসাম্য রাখতে সক্রিয় আইএসআই

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমকে ঘিরে ফের জল্পনা তুঙ্গে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ চলচ্চিত্রে তাকে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top