শীতে কাবু রাজস্থানের চুরু ও ফতেহপুর, তাপমাত্রা কমে পৌঁছল ৫ ডিগ্রিতে

জয়পুর, ২৫ নভেম্বর (হি.স.): প্রবল শীতে কাঁপছে রাজস্থানের চুরু ও ফতেহপুর। এই দু’টি স্থান রাজস্থানের মধ্যে এখন সবথেকে শীতলতম। তাপমাত্রা পারদ কমে ৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। চুরু ও ফতেপুরের পাশাপাশি মাউন্ট আবু, ভিলওয়ারা, পিলানি, চিত্তরগড়, শিকার ও গঙ্গানগরেরও জাঁকিয়ে ঠাণ্ডা পড়েছে। সর্বত্রই সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসে নীচে।

ঠাণ্ডা বাড়ছে রাজস্থানের রাজধানী জয়পুরেও। সেখানেও ১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। আগামী ২৪ ঘন্টার মধ্যে রাজস্থানে আরও বাড়তে পারে শীত, এক থেকে দুই ডিগ্রি পর্যন্ত কমতে পারে তাপমাত্রার পারদ।