পুণে, ২৫ নভেম্বর (হি.স.): ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন প্রবীণ অভিনেতা বিক্রম গোখলে। চোখ খুলতে পারছেন তিনি, শরীরের বিভিন্ন অংশ নড়াচড়া করতে পারছেন। এভাবেই উন্নতি হতে থাকলে, আগামী ৪৮ ঘন্টার মধ্যে ভেন্টিলেটর সাপোর্ট বন্ধ করে দেওয়া হবে। এই মুহূর্তে মহারাষ্ট্রের পুণের দীননাথ মঙ্গেশকর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রবীণ অভিনেতা বিক্রম গোখলে।
শুক্রবার সকালে হাসপাতালের পিআরও শিরিষ ইয়াদগিকর জানিয়েছেন, অভিনেতা বিক্রম গোখলের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, ধীরে ধীরে কিন্তু স্থির উন্নতি হচ্ছে। তিনি চোখ খুলছেন, তাঁর শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ নড়াচড়া করছে এবং আগামী ৪৮ ঘন্টার মধ্যে ভেন্টিলেটর সাপোর্ট বন্ধ হয়ে যাবে। তাঁর রক্তচাপ এবং হার্ট স্থিতিশীল রয়েছে।

