News Flash

  • Home
  • খেলা
  • সুরাটে শুক্রবার থেকে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ শুরু ত্রিপুরার
Image

সুরাটে শুক্রবার থেকে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ শুরু ত্রিপুরার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর।। আজ থেকে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে দীপঙ্কর ভাটনগর-‌রা। ১ ডিসেম্বর থেকে শুরু হবে অনূর্ধ্ব-‌১৬ বিজয় মার্চেন্ট ট্রফি ক্রিকেট। ওই আসর শুরুর আগে নিজেদের ঝালিয়ে নিতেই প্রস্তুতি ম্যাচের আযোজন। বুধবার শেষ হওয়া দুদিনর প্রস্তুতি ম্যাচে সুরাট ক্রিকেট আকাদেমির বিরুদ্ধে লিড নিয়েছিলো ত্রিপুরা। এবার হবে তিন দিনের ম্যাচ। আজ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত শেষ প্রস্তুতি ম্যাচটি খেলবে ত্রিপুরা সুরাট আকাদেমির বিরুদ্ধে। এদিন ম্যাচের আগে হালকা অনুশীলন সেরে নেয় ত্রিপুরার ক্রিকেটাররা। ঘরের মাঠে দুরন্ত ব্যাট করে শতরান করলেও সুরাটে প্রথম প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেনি ত্রিপুরার অধিনায়ক। তাই কিছুটা দুশ্চিন্তায় টিম ম্যানেজমেন্ট। তবে টিম ম্যানেজমেন্ট বিশ্বাস করেন, সঠিক সময়েই জ্বলে উঠবে দলনায়ক দীপঙ্কর ভাটনাগরের ব্যাট।

Releated Posts

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top