News Flash

  • Home
  • খেলা
  • সদর সিনিয়র মহিলা ক্রিকেটে জয়ের হ্যাট্রিক করে এগিয়ে চলো ফাইনালে
Image

সদর সিনিয়র মহিলা ক্রিকেটে জয়ের হ্যাট্রিক করে এগিয়ে চলো ফাইনালে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর।। ক্রিকেটে ফাইনালে, ফুটবলেও ফাইনালে। এগিয়ে চলো’র জয়জয়কার। টিএফএ-র শীল্ড ফুটবলের ফাইনালের মতো, টিসিএ-র সদর সিনিয়র মহিলা ক্রিকেটের ফাইনালেও খেলবে এগিয়ে চলো সংঘ। দুটো ফাইনাল ম্যাচ-ই হচ্ছে ২৭ নভেম্বর, রবিবার। উমাকান্ত মিনি স্টেডিয়ামে ফুটবল আর এমবিবি স্টেডিয়ামে ক্রিকেট।ক্রিকেট হোক বা ফুটবল-ই হোক, ফাইনাল ম্যাচে এগিয়ে চলো-র প্রতিপক্ষ কোন-কোন্ দল খেলবে, তা নির্ভর করছে আগামীকাল দুই মাঠে দুটি ম্যাচের ফলাফলের উপর। ক্রিকেটে গ্রুপ লিগে জয়ের হ্যাটট্রিক করে এগিয়ে চলো সংঘ ফাইনালে পৌঁছেছে। আজ, বৃহস্পতিবার গ্রুপ লীগ ক্রিকেটে এগিয়ে চলো সংঘ প্রতিপক্ষ ক্রিকেট অনুরাগীকে ১৯৩ রানের বিশাল ব্যবধানে ক্রিকেট অনুরাগীকে পরাজিত করেছে। এগিয়ে চলোর বোলারদের সম্মিলিত প্রয়াস ক্রিকেট অনুরাগীকে কুপোকাৎ করে ছেড়েছে। ২২৭ রানের টার্গেটে ক্রিকেট অনুরাগী মাত্র ৩৩ রানে গুটিয়ে যাবে, অনেকেই ভাবতে পারেননি। টস জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে এগিয়ে চলো সংঘ ৪৪ ওভার ৫ বল খেলে সব কটি উইকেট হারিয়ে ২২৬ রান সংগ্রহ করেছে। দলের পক্ষে ঋজু সাহার ৫৮ রান ও মৌচৈতি দেবনাথের ৩৫ রান এবং সুলক্ষণা রায়ের ৩০ রান উল্লেখযোগ্য। ক্রিকেট অনুরাগীর বিজলী দাস ৪৪ রানে চারটি এবং অস্মিতা নাথ ৫৪ রানে তিনটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে ক্রিকেট অনুরাগী একুশ ওভার খেলে মাত্র ৩৩ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে কেউ দুই অঙ্কের রান সংগ্রহ করতে পারেনি। এগিয়ে চলো-র বোলার প্রিয়াঙ্কা আচার্য, মামন রবিদাস ও পূজা দাস প্রত্যেকে দুটি করে উইকেট পেয়েছে। মামন পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের স্বীকৃতি। দিনের খেলা: এডিনগর প্লে সেন্টার বনাম চাম্পামুরা এমবিবি স্টেডিয়ামে।

Releated Posts

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top