News Flash

  • Home
  • খেলা
  • কোচবিহার ট্রফি : শেষ দুটি ম্যাচের জন্য রাজ্যদল অপরিবর্তিত
Image

কোচবিহার ট্রফি : শেষ দুটি ম্যাচের জন্য রাজ্যদল অপরিবর্তিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর।। কোচবিহার ট্রফি ক্রিকেটের শেষ দুটি ম্যাচের জন্য রাজ্য দল অপরিবর্তিত রাখা হয়েছে।কোচবিহার ট্রফি ক্রিকেট টুর্নামেন্ট ২০২২-২৩ এর অনূর্ধ্ব ১৯ খেলায় ত্রিপুরা প্রথম তিনটি ম্যাচ খেলে নিয়েছে যথাক্রমে চন্ডিগড় বেঙ্গল ও মিজোরামের বিরুদ্ধে। চতুর্থ ম্যাচটি হবে ২৬ থেকে ২৯ নভেম্বর, নরসিংগড়ে্য পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে। পঞ্চম ম্যাচ অর্থাৎ গ্রুপ লিগের শেষ ম্যাচ তামিলনাড়ুর বিরুদ্ধে, খেলা তামিলনাড়ুর তিরুনেল ভ্যালিতে ৩ থেকে ৬ ডিসেম্বর। এই ২টি ম্যাচের জন্য ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সিলেকশন কমিটির সুপারিশ ক্রমে সচিব তাপস ঘোষ ২০ সদস্য বিশিষ্ট ত্রিপুরা দলের খেলোয়াড়দের নাম হিসেবে পুরানো তালিকা-ই ঘোষণা করেছেন। প্রথম ম্যাচে চন্ডিগড়ের কাছে ৮ উইকেটে হারলেও দ্বিতীয় ম্যাচে বাংলার বিরুদ্ধে ত্রিপুরা ড্র করেছিল। তবে প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে ত্রিপুরা ৩ পয়েন্ট পেয়েছে। তৃতীয় ম্যাচে ত্রিপুরা অবশ্যই মিজোরামকে ইনিংস সহ ৬৯ রানে পরাজিত করে বোনাস সহ পুরো ৭ পয়েন্ট পেয়েছে। স্বাভাবিক কারণেই শেষ দুটি ম্যাচের জন্য রাজ্য দল অপরিবর্তিত রাখা হয়েছে। রাজ্য দলটি হল আনন্দ ভৌমিক (অধিনায়ক), নবারুণ চক্রবর্তী (সহ অধিনায়ক ও উইকেট রক্ষক), অরিজিৎ দেবনাথ, আরমান হোসেন, দ্বীপজয় দেব (উইকেট রক্ষক), দুর্লভ রায়, অর্কজিৎ দাস, সপ্তজিৎ দাস, রোহন বিশ্বাস, দীপ্তনু চক্রবর্তী, প্রীতম দাস, অর্কধ্যুতি দেব, করণ দে, রিব্রজিত দাস, দেবরাজ দে, দিপায়ন দাস, রাজদীপ দত্ত, আব্দুল কালাম, সম্রাট বিশ্বাস ও তথাগত চক্রবর্তী। সাপোর্ট স্টাফ হিসেবে রয়েছেন টিম ম্যানেজার পিকলু রায়, চীফ কোচ গৌতম সোম, অ্যাসিস্ট্যান্ট কোচ সুবল চৌধুরী, ফিজিও রাজন চৌধুরী, ট্রেনার উত্তম দে, ভিডিও অ্যানালিস্ট শুভেন্দু ভট্টাচার্য্য। খেলোয়াররা যথারীতি আজ সকাল ৯টায় নরসিংগড়ে পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে রিপোর্ট করেছে। আগামী ২৬ নভেম্বর থেকে গুজরাট ম্যাচ শুরু। কোচের তত্ত্বাবধানে খেলোয়াড়রা যথারীতি প্রস্তুতিও শুরু করে দিয়েছে।

Releated Posts

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top