News Flash

  • Home
  • প্রধান খবর
  • উস্তিতে নাবালিকা ছাত্রীকে যৌন নির্যাতন করার অভিযোগে গ্রেফতার প্রধান শিক্ষক
Image

উস্তিতে নাবালিকা ছাত্রীকে যৌন নির্যাতন করার অভিযোগে গ্রেফতার প্রধান শিক্ষক

উস্তি, ২৩ নভেম্বর (হি. স.) : নাবালিকা ছাত্রীদের যৌন নির্যাতন করার অভিযোগে গ্রেফতার হলেন প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানার মহেশ্বরা প্রগতি সংঘ এফপি স্কুলে। ধৃত প্রধান শিক্ষকের নাম আনারুল হোসেন সরদার। বুধবার তাঁকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হয়।

নির্যাতিত ছাত্রীর পরিবারের লোকজনের অভিযোগ, অভিযুক্ত শিক্ষক প্রায় সময়ই স্কুলের নাবালিকা ছাত্রীদেরকে যৌন নির্যাতন করেন। সম্প্রতি স্কুলের চতুর্থ শ্রেণীর এক ছাত্রী পরিবারের লোকজনকে জানায় শিক্ষকের এমন অশ্লীল ব্যবহারের কথা। এরপরেই ওই ছাত্রীর পরিবারের লোকজন উস্থি থানায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে ওই শিক্ষককে মঙ্গলবার সন্ধ্যায় গ্রেফতার করে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, স্কুলের একাধিক ছাত্রীকে যৌন নির্যাতন করতো অভিযুক্ত প্রধান শিক্ষক। মঙ্গলবার চতুর্থ শ্রেণীর ওই নির্যাতিত ছাত্রী অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানায়। সেই অভিযোগে পুলিশ ঘটনার তদন্তে নেমে স্কুলের প্রধান শিক্ষককে গ্রেফতার করে। ধৃত শিক্ষক আনারুল হোসেন সরদারের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ।

Releated Posts

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসের সভাপতি হিসেবে স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্বে জোর দিয়েছে ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ব্রিকস সভাপতিত্বের সময় চারটি মূল স্তম্ভ—স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের ওপর বিশেষ গুরুত্ব…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top