ছত্তিশগড়ে সড়ক দুর্ঘটনায় আটজনের মৃত্যু

জগদলপুর, ২৩ নভেম্বর (হি.স.) : ছত্তিশগড় সীমান্তবর্তী অন্ধ্রপ্রদেশের আলুরি জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক পরিবারের আটজন নিহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ নভেম্বর কোন্ডাগাঁওয়ে নিযুক্ত কনস্টেবল নিজের সার্ভিস রাইফেল দিয়ে গুলি করে আত্মহত্যা করেন। এই পরিবার মঙ্গলবার কনস্টেবলের অস্থি বিসর্জন করে ফিরছিল, এমন সময় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

জগদলপুরের বিধায়ক তথা সংসদীয় সচিব রেখ চাঁদ জৈন ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের কাছে গিয়ে আজ সমবেদনা জানিয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আশেপাশের বিপুল সংখ্যক মানুষ আজ শেষকৃত্যে অংশ নেন।