News Flash

  • Home
  • খেলা
  • অন্বেষা, মেঘার ব্যাটে সেঞ্চুরি, তরুণ সংঘকে হারালো জুটমিল
Image

অন্বেষা, মেঘার ব্যাটে সেঞ্চুরি, তরুণ সংঘকে হারালো জুটমিল

জুট মিল: ৪৬৯/৪(৫০)

তরুণ সংঘ: ৮১/১০(৩৯.৪)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর।। নিয়ম রক্ষার ম্যাচে জুট মিল কোচিং সেন্টার জয় পেয়েছে। হারিয়েছে তরুণ সংঘকে। নিয়ম রক্ষার ম্যাচ হলেও একদিকে রানের বন্যা এবং অপরদিকে ব্যক্তিগত পারফরম্যান্সে সেঞ্চুরি হাঁকাতে কেউ কার্পণ্য করেনি। এমবিবি স্টেডিয়ামে টিসিএ আয়োজিত সদর সিনিয়র মহিলা ক্রিকেট টুর্নামেন্টে জুটমিল কোচিং সেন্টার ৩৮৮ রানের ব্যবধানে তরুণ সংঘকে পরাজিত করেছে। টস জিতে জুট মিল কোচিং সেন্টার প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪৬৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে অন্বেষা দাসের ১৭৭ রান এবং মেঘা সরকারের অপরাজিত ১৬৪ রান উল্লেখযোগ্য। অন্তরা দাসও পেয়েছে ৬৩ রান। অন্বেষা ১০১ বল খেলে ৩২ টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি মেরে ১৭৭ রান সংগ্রহ করেছে। মেঘা ১৪০টি বল খেলে ২২ টি বাউন্ডারি সহযোগে ১৬৪ রান সংগ্রহ করে অপরাজিত থাকে। জবাবে ব্যাট করতে নেমে তরুণ সংঘ কোচিং সেন্টার ৩৯ ওভার চার বল খেলে ৮১ রানে ইনিংস গুটিয়ে নেয়। জুট মিল কোচিং সেন্টারের জুয়েল বাউল সাত রানে তিনটি এবং অস্মিতা দাস বিনা রানে দুটি উইকেট পেয়েছে। সোমা পালও পেয়েছে দুটি উইকেট নয় রানের বিনিময়ে। দিনের খেলা: এমবিবি স্টেডিয়ামে এগিয়ে চলো সংঘ বনাম ক্রিকেট অনুরাগী।

Releated Posts

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top