News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, মুম্বই ট্রাফিক পুলিশের হেল্পলাইনে ৭টি হুমকি মেসেজ
Image

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, মুম্বই ট্রাফিক পুলিশের হেল্পলাইনে ৭টি হুমকি মেসেজ

মুম্বই, ২২ নভেম্বর (হি. স.) : প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীকে আরও একবার হত্যার হুমকি দেওয়া হল। সূত্রের খবর সোমবার গভীর রাতে মুম্বাই ট্রাফিক কন্ট্রোলে হোয়াটসঅ্যাপ নাম্বারে অজানা একটি নাম্বার থেকে ৭ বার মেসেজ করে এই হুমকি দেওয়া হয়েছে। তারপরেই দ্রুত তদন্ত শুরু করেছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ।

জানা গিয়েছে মঙ্গলবার মুম্বাই ট্রাফিক কন্ট্রোলের হোয়াটসঅ্যাপে একটি অজানা নাম্বার থেকে সাতটি ভয়েস মেসেজ আসে ।একটি অডিও টেপও রয়েছে, যাতে বলা হয়েছে “কুখ্যাত গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের দু’জন ব্যক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যা করবে। ইতিমধ্যেই এই মর্মে সমস্ত পরিকল্পনা করা হয়ে গিয়েছে।” দুজনের নাম মোস্তফা আহমেদ ও নওয়াজ বলে উল্লেখ করা হয়েছে।
শুধু অডিও মেসেজই নয় পাঠানো হয়েছে বেশ কয়েকটি ডকুমেন্টও সমস্ত মেসেজগুলি খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ । অন্যদিকে মুম্বাই টাইম ব্রাঞ্চ একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে শুরু করেছে তদন্ত। যে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে মেসেজগুলি এসেছে, সেই নাম্বারটিকে ট্র্যাক করার চেষ্টা চালানো হচ্ছে।

প্রসঙ্গত চলতি বছরে বেশ কয়েকবার বিভিন্ন ঘটনা নিয়ে হুমকি এসেছে মুম্বাই পুলিশের কাছে। তার মধ্যে যেমন রয়েছে মুম্বাইয়ের অভিজাতর ললিত হোটেলে বোমা বিস্ফোরণের হুমকি আবার তেমনি রয়েছে মুম্বাইয়ের বিভিন্ন শপিংমলে এবং সাহারা হোটেলে এয়ারপোর্টে বোমা বিস্ফোরণের হুমকি। এই সব হুমকি বার্তাই তদন্ত করছে পুলিশ।

Releated Posts

টিআরই-৪ নিয়োগে বিলম্ব নিয়ে নীতীশ সরকারকে কটাক্ষ তেজস্বী যাদবের

পাটনা, ৯ এপ্রিল (আইএএনএস): বিহারে টিআরই-৪ শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বিলম্ব নিয়ে বৃহস্পতিবার তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা তেজস্বী…

ByByNews Desk Apr 9, 2026

ভোজপুর-কাম-বক্সার স্থানীয় কর্তৃপক্ষ এমএলসি কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা ইসিআইয়ের

পাটনা, ৯ এপ্রিল (আইএএনএস): নির্বাচন কমিশন (ইসিআই) বৃহস্পতিবার বিহার বিধান পরিষদের ভোজপুর-কাম-বক্সার স্থানীয় কর্তৃপক্ষ আসনে উপনির্বাচনের ঘোষণা করেছে।…

ByByNews Desk Apr 9, 2026

হরমুজ প্রণালীতে আটকে থাকা জাহাজগুলির নিরাপদ চলাচল নিশ্চিতে উদ্যোগ নেবে দক্ষিণ কোরিয়া

সিউল, ৮ এপ্রিল (আইএএনএস): দক্ষিণ কোরিয়া সরকার বুধবার জানিয়েছে, হরমুজ প্রণালী-তে আটকে থাকা তাদের তেলবাহী জাহাজগুলির নিরাপদ ও…

ByByNews Desk Apr 8, 2026

মোহসিনা কিদওয়াইয়ের প্রয়াণে শোকাহত কংগ্রেস, ‘দেশজুড়ে নারীদের অনুপ্রাণিত করেছেন’—রাহুল, খাড়গে

নয়াদিল্লি, ৮ এপ্রিল (আইএএনএস): প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন সাংসদ মোহসিনা কিদওয়াই-এর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন লোকসভার…

ByByNews Desk Apr 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top