নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর৷৷ সামনেই বিধানসভা ভোট৷ ভোটারদের দুয়ারে যেতে শুরু করেছেন নেতারা৷ ব্যতিক্রম নয় কদমতলা ব্লকে৷ তাই হয়তো আবাস দিবসের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর প্রাপকদের ঘর সঞ্চারে উপস্থিত হয়ে রাজনৈতিক ফায়দা তুলার চেষ্টা হচ্ছে৷
ঘর সঞ্চারেও উপস্থিত ব্লক চেয়ারম্যান, প্রধান, বিডিও৷ ভোট বড় বালাই তাই হয়তো আবাস দিবসের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর প্রাপকদের ঘর সঞ্চারে উপস্থিত হয়ে রাজনৈতিক ফায়দা তুলার চেষ্টা হচ্ছে৷ সামনেই বিধানসভা ভোট৷ ভোটারদের দুয়ারে যেতে শুরু করেছেন নেতারা৷ ব্যতিক্রম নয় কদমতলা ব্লকেও৷ কদমতলা ব্লকের বড়গোল গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা পিনাকি দেবনাথের বাড়িতে সরকারি ভাবে ঘর সঞ্চার করানো হয়৷ ফিতা কেটে গৃহ প্রবেশ করেন ব্লক চেয়ারম্যান সুব্রত দেব, প্রধান হেমন্ত নাথ ও ব্লকের এসিস্ট্যান্ট বিডিও সহ অনন্যরা৷ আবাস দিবসে ঘর সঞ্চারের চিত্র হয়তো ত্রিপুরায় প্রথম ও ব্যতিক্রমী একটি ঘটনা৷ রিতিমতো ফটোগ্রাফার আনিয়ে গ্রামের সাধারণ মানুষের উপস্থিতে গৃহ প্রবেশ হলো৷ ব্লক চেয়ারম্যান সুব্রত দেব জানান সমস্ত ত্রিপুরা রাজ্যের মধ্যে নাকি কদমতলা ব্লকে সরকারি ঘর বেশি এসেছে৷ মানুষ ঘর পেয়ে খুশি হওয়ার কারণে ঘর সঞ্চারে নাকি তাদের নিমন্ত্রণ করেছেন৷
2022-11-21

