News Flash

  • Home
  • মুখ্য খবর
  • লেফুঙ্গায় মহিলা যাত্রীকে মারধর করে টাকা পয়সা ছিনতাই, গ্রেপ্তার অটো চালক
Image

লেফুঙ্গায় মহিলা যাত্রীকে মারধর করে টাকা পয়সা ছিনতাই, গ্রেপ্তার অটো চালক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর৷৷  সুকল শিক্ষিকাকে আহত করে নগদ অর্থ ছিনতাই করে পালিয়ে যাওয়া অটো চালককে গ্রেফতার করলো লেফুঙ্গা থানার পুলিশ৷ শুক্রবার দুপুরে লেফুঙ্গা থানা এলাকায় ঘটে যাওয়া ছিনতাই কাণ্ডের সাথে জড়িত মূল অভিযুক্ত বিপ্লব দাসকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে পুলিশ৷ উদ্ধার হয় ছিনতাই করা ৬০০০ টাকা৷  গত বৃহস্পতিবার দুপুরে লেফুঙ্গা থানা এলাকার মালাবতীপাড়া থেকে  সুকল শিক্ষিকা মনসা সরকার অটোতে উঠেন মোহনপুর বিদ্যালয়ের পরিদর্শকের কার্যালয়ে যাওয়ার জন্য৷ অটো চালক মোহনপুর অভিমুখী তুলাবাগান চৌমুনীতে গিয়ে মোহনপুরের পথে না গিয়ে বাইপাস রোডে অটো  মোড় নেয়৷ সুকল শিক্ষিকার সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করলে এতে কর্ণপাত করেনি অটো চালক৷ একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে শিক্ষিকাকে সজোরে ঘুসি দিয়ে তার গলার স্বর্ণের হার ছিনতাই করার চেষ্টা করে সে৷ কিন্তু তা নিতে সক্ষম না হলেও শিক্ষিকার কাছ থেকে নগদ ৬০০০ টাকা ছিনতাই করে নিয়ে যেতে সক্ষম হয়েছে অটো চালক৷ এক সময় শিক্ষিকাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে অটো নিয়ে পালিয়ে যায় সে৷ পরবর্তী সময়ে শুক্রবার সন্ধ্যারাতে লেফুঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন শিক্ষিকার ভাই সুব্রত সরকার৷ উনার অভিযোগ পাওয়ার পর লেফুঙ্গা থানার ওসি সিদ্ধার্থ কর এবং লেম্বুছাড়া আউটপোস্টের ওসির যৌথভাবে একটি তদন্ত শুরু করেন৷ শুক্রবার গভীর রাতে বিশালগড় থেকে অভিযুক্ত অটোচালক বিপ্লব দাসকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ৷ উদ্ধার করা হয় ছিনতাই কাজে ব্যবহৃত টি আর ০৭ ২১৩৭ নম্বরে অটো এবং ছিনতাই করা ছয় হাজার টাকা৷ তাকে রাতেই নিয়ে আসা হয় লেফুঙ্গা থানায়৷ শনিবার তাঁকে তিন দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান মোহনপুরের এসডিপিও৷ তিনি আরো জানান এই ঘটনার সময় অটোর ভিতর আরো একজন ছিল৷ উনাকেও সনাক্ত করা হয়েছে৷ অতিসত্বর তাকেও গ্রেফতার করা হবে বলে জানান তিনি৷ অভিযোগ দায়ের করার কয়েক ঘন্টার মধ্যেই অভিযুক্ত সমেত ছিনতাই হওয়া অর্থ পুলিশের হাতে চলে আসায় পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন অভিযোগকারী সুব্রত সরকার৷

Releated Posts

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পরিবারতন্ত্রের রাজনীতি চালাচ্ছেন, তাঁর নেতৃত্বে রাজ্যে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে : সাংসদ বিপ্লব 

কলকাতা, ৪ এপ্রিল: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারতন্ত্রের রাজনীতি চালাচ্ছেন এবং তাঁর নেতৃত্বে রাজ্যে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।…

ByByNews Desk Apr 4, 2026

মানুষকে ভুলপথে চালিত করা মথার পেছনে না গিয়ে বিজেপিতে আসার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ এপ্রিল: যারা মানুষের কাছে ভুল বার্তা দেয়, মানুষকে বিভ্রান্ত করে – এসব পার্টির পেছনে যাবেন না।…

ByByNews Desk Apr 4, 2026

ধর্মনগর এ মানুষ সিপিআইএম ও কংগ্রেসকে প্রত্যাখ্যান করবে: মন্ত্রী

ধর্মনগর, ৪ এপ্রিল : ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীর সমর্থনে আয়োজিত দুটি নির্বাচনী সভায় বক্তব্য…

ByByNews Desk Apr 4, 2026

এডিসি নির্বাচন শুধুমাত্র রাজনৈতিক লড়াই নয়, এটি জাতির অস্তিত্ব ও অধিকার রক্ষার লড়াই : প্রদ্যোত 

আগরতলা, ৪ এপ্রিল: এডিসি নির্বাচন শুধুমাত্র একটি রাজনৈতিক লড়াই নয়, এটি জাতির অস্তিত্ব ও অধিকার রক্ষার লড়াই। আসন্ন…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top