বারাণসী, ১৯ নভেম্বর (হি.স.): প্রথম তামিল ট্রাস্টি পেল বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির। শনিবার কাশী বিশ্বনাথ মন্দিরের ট্রাস্টি হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন কে ভেঙ্কট রামানা গণপতি। তিনিই হলেন তামিল বংশোদ্ভূত প্রথম ব্যক্তি যাকে উত্তর প্রদেশ সরকার শ্রী কাশী বিশ্বনাথ মন্দির ট্রাস্টের ট্রাস্টি করেছে।
বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে এযাবৎ তামিল বংশোদ্ভূত কোনও ট্রাস্টি ছিলেন না, এবার তামিল বংশোদ্ভূত কে ভেঙ্কট রামানা গণপতিকে শ্রী কাশী বিশ্বনাথ মন্দির ট্রাস্টের ট্রাস্টি করা হয়েছে।

