News Flash

  • Home
  • দেশ
  • ডেঙ্গি- ম্যালেরিয়া রোধে বাড়ি বাড়ি মশারি বিলি করলেন জুঁই
Image

ডেঙ্গি- ম্যালেরিয়া রোধে বাড়ি বাড়ি মশারি বিলি করলেন জুঁই

কলকাতা, ১৮ নভেম্বর (হি. স.) : ডেঙ্গি আর ম্যালেরিয়া পরিস্থিতিকে ঘিরে ক্রমেই উদ্বেগ ছড়াচ্ছে রাজ্যে। পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার নবান্নে বৈঠকে বসছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে, শুক্রবার কলকাতা পুরসভা পথে নামল। বাড়ি বাড়ি মশারি বিলি করলেন তৃণমূল কাউন্সিলার জুঁই বিশ্বাস।

৮১ নম্বর ওয়ার্ডে চেতলা রোড, নতুন বস্তি, মণ্ডল টেম্পল লেন প্রভৃতি এলাকায় মশারি বিতরন করল কলকাতা পুরসভা। উদ্যোগী ছিলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলার তথা বরো কমিটির চেয়ারম্যান জুঁই বিশ্বাস। তিনি জানান, “বিরোধীদের মত আমরা লোকদেখানো মিটিং-মিছিলে বিশ্বাসী নই। ৩৬৫ দিন তৃণমূল ও পুরসভা থাকে মানুষের পাশে।”

প্রসঙ্গত, ডেঙ্গি আর ম্যালেরিয়া পরিস্থিতি মোকাবিলা কীভাবে হবে তা নিয়ে চর্চা চলছে পুরোদমে। কলকাতার পাশাপাশি জেলাস্তরেও পরিস্থিতি সংকটজনক বলে অনেকে দাবি করছেন। সেই পরিস্থিতিতে ১৪ দফা নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর।বিরোধীরা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, কোভিডের মতোই ডেঙ্গি রোগীর প্রকৃত সংখ্যা চেপে যাচ্ছে রাজ্য সরকার। তবে সরকারের তরফে অবশ্য এই অভিযোগ মানা হয়নি।

Releated Posts

বাংলা নির্বাচন: সংখ্যালঘু ভোট ভাগ করতে হুমায়ুন কবিরের সঙ্গে বিজেপির ‘১০০০ কোটি টাকার চুক্তি’ অভিযোগ তৃণমূলের

কলকাতা, ৯ এপ্রিল (আইএএনএস): আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার তৃণমূলের দাবি,…

ByByNews Desk Apr 9, 2026

অনুপ্রবেশে ভাটা, কাশ্মীরে হামলা জারি রাখতে একাধিক রাজ্যে নেটওয়ার্ক গড়ছে আইএসআই: গোয়েন্দা সূত্র

নয়াদিল্লি, ৯ এপ্রিল (আইএএনএস): কাশ্মীরে সরাসরি অনুপ্রবেশ কঠিন হয়ে পড়ায় পাকিস্তানের গুপ্তচর সংস্থা আন্তঃ-সেবা গোয়েন্দা সংস্থা (আইএসআই) এখন…

ByByNews Desk Apr 9, 2026

‘অশিক্ষিত গুজরাটি’ মন্তব্যে বিতর্ক, দুঃখপ্রকাশ খাড়গের—বললেন, ‘ভুল ব্যাখ্যা করা হচ্ছে’

নয়াদিল্লি, ৮ এপ্রিল (আইএএনএস): কেরালার এক নির্বাচনী সভায় ‘গুজরাটের মানুষ অশিক্ষিত’ মন্তব্য ঘিরে তীব্র বিতর্কের মুখে পড়ে কংগ্রেস…

ByByNews Desk Apr 8, 2026

বঙ্গের বিশেষ সংশোধনে ভোটার সংখ্যা কমল প্রথমবার, ২০১১-র পর ভাঙল ঊর্ধ্বমুখী ধারার ধারা

কলকাতা, ৮ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর প্রকাশিত চূড়ান্ত পরিসংখ্যানে দেখা গেল, ২০১১…

ByByNews Desk Apr 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top