News Flash

  • Home
  • দেশ
  • সপ্তাহের শেষে পতনের সঙ্গে বন্ধ হল শেয়ার বাজার
Image

সপ্তাহের শেষে পতনের সঙ্গে বন্ধ হল শেয়ার বাজার

মুম্বই, ১৮ নভেম্বর (হি. স.) : শুক্রবার সপ্তাহের শেষে পতনের সঙ্গে বন্ধ হল শেয়ার বাজার । এদিন সকালের দিকে বাজারে কেনা-বেচা ভালোই ছিল। কিন্তু পরে প্রফিট বুকিংয়ের কারণে বাজার অনেকটাই নিচে নেমে যায়। নিম্নস্তর থেকে বাজার কিছুটা পুনরুদ্ধার হলেও শেষ রক্ষা হয়নি। শেষপর্যন্ত লালে বন্ধ হয়েছে স্টক মার্কেট।

এদিনও ট্রেডিং শেষে, মুম্বই স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ৮৭ পয়েন্ট কমে ৬১,৬৬৩ এ ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি ৩৬ পয়েন্ট কমে ১৮,৩০৭-তে বন্ধ হয়েছে। এদিন মিড ক্যাপ ও স্মল ক্যাপ স্টকও কমেছে। নিফটির ৫০টি স্টকের মধ্যে, ১৪টি স্টক লাভের সঙ্গে বন্ধ হয়েছে। সেখানে ৩৬টি স্টক পতনের সঙ্গে বন্ধ হয়েছে৷ অন্যদিকে, সেনসেক্সের ৩০টি শেয়ারের মধ্যে ১০টি শেয়ার বৃদ্ধির সঙ্গে ও ২০টি শেয়ার পতনের সঙ্গে বন্ধ হয়েছে। এদিন বাজারে মোট ৩৬২৬টি শেয়ার লেনদেন হয়েছে, যার মধ্যে ১৪৪৩টি বৃদ্ধির সঙ্গে ও ২০৫৪টি পতনের সঙ্গে বন্ধ হয়েছে। বাজারে মার্কেট ক্যাপ এদিন ২৮২.৩২ লক্ষ কোটি টাকায় নেমে এসেছে।

Releated Posts

বাংলা নির্বাচন: সংখ্যালঘু ভোট ভাগ করতে হুমায়ুন কবিরের সঙ্গে বিজেপির ‘১০০০ কোটি টাকার চুক্তি’ অভিযোগ তৃণমূলের

কলকাতা, ৯ এপ্রিল (আইএএনএস): আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার তৃণমূলের দাবি,…

ByByNews Desk Apr 9, 2026

অনুপ্রবেশে ভাটা, কাশ্মীরে হামলা জারি রাখতে একাধিক রাজ্যে নেটওয়ার্ক গড়ছে আইএসআই: গোয়েন্দা সূত্র

নয়াদিল্লি, ৯ এপ্রিল (আইএএনএস): কাশ্মীরে সরাসরি অনুপ্রবেশ কঠিন হয়ে পড়ায় পাকিস্তানের গুপ্তচর সংস্থা আন্তঃ-সেবা গোয়েন্দা সংস্থা (আইএসআই) এখন…

ByByNews Desk Apr 9, 2026

‘অশিক্ষিত গুজরাটি’ মন্তব্যে বিতর্ক, দুঃখপ্রকাশ খাড়গের—বললেন, ‘ভুল ব্যাখ্যা করা হচ্ছে’

নয়াদিল্লি, ৮ এপ্রিল (আইএএনএস): কেরালার এক নির্বাচনী সভায় ‘গুজরাটের মানুষ অশিক্ষিত’ মন্তব্য ঘিরে তীব্র বিতর্কের মুখে পড়ে কংগ্রেস…

ByByNews Desk Apr 8, 2026

বঙ্গের বিশেষ সংশোধনে ভোটার সংখ্যা কমল প্রথমবার, ২০১১-র পর ভাঙল ঊর্ধ্বমুখী ধারার ধারা

কলকাতা, ৮ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর প্রকাশিত চূড়ান্ত পরিসংখ্যানে দেখা গেল, ২০১১…

ByByNews Desk Apr 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top