নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর৷৷ রাজধানীর কাটা শেওলা বেণীমাধব ইংলিশ মিডিয়াম সুকলে অনুষ্ঠিত হয় প্রশাসনিক শিবির৷ নিগমের ৩০ নং ওয়ার্ডের উদ্যোগে প্রতি ঘর সুশাসন অভিযানের অঙ্গ হিসাবে এই শিবির অনুষ্ঠিত হয়৷ আগরতলা পুর নিগমের ৩০ নং ওয়ার্ডের উদ্যোগে বৃহস্পতিবার রাজধানীর কাটা শেওলা বেণীমাধব ইংলিশ মিডিয়াম সুকলে অনুষ্ঠিত হয় প্রতি ঘর সুশাসন অভিযানের অঙ্গ হিসাবে এক প্রশাসনিক শিবির৷ উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দিপক মজুমদার, নিগমের ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলার সহ অন্যান্যরা৷ এইদিনের শিবির থেকে এলাকার লোকজনদের বিভিন্ন পরিষেবা প্রদান করা হয়৷ এক সাক্ষাৎকারে আগরতলা পুর নিগমের মেয়র দিপক মজুমদার জানান রাজ্য সরকারের উদ্যোগে রাজ্য জুড়ে প্রতি ঘর সুশাসন অভিযান চলছে৷ তারই অঙ্গ হিসাবে এইদিন আগরতলা পুর নিগমের ২০ নং ওয়ার্ডের উদ্যোগে প্রশাসনিক শিবিরের আয়োজন করা হয়েছে৷ মানুষের চাহিদা অনুযায়ী কোথাও কোথাও দুই তিন বার প্রশাসনিক শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি৷
2022-11-17

