News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • তিনসুকিয়া জেলার আপারদিহিং বনাঞ্চলে আলফা (স্বা) ও নিরাপত্তারক্ষীদের মধ্যে চলছে প্রচণ্ড গোলাগুলি
Image

তিনসুকিয়া জেলার আপারদিহিং বনাঞ্চলে আলফা (স্বা) ও নিরাপত্তারক্ষীদের মধ্যে চলছে প্রচণ্ড গোলাগুলি

তিনসুকিয়া (অসম), ১৪ নভেম্বর (হি.স.) : তিনসুকিয়া জেলার অন্তর্গত ডিগবয়-পেঙেরি সংযোগী আপারদিহিং বনাঞ্চলে আলফা (স্বাধীন) এবং নিরাপত্তারক্ষীদের মধ্যে চলছে প্রচণ্ড গোলাগুলি। ঘটনা আজ সোমবার সকাল প্রায় নয়টা থেকে তিন শুরু হয়েছে। খবর পেয়ে বিশাল পুলিশ ও আধাসেনার দল নিয়ে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন পুলিশ সুপার অভিজিৎ গৌরব এবং উজান অসমের ডিআইজি জিৎমল দলে। এই খবর লেখা পর্যন্ত হতাহতের কোনও তথ্য পাওয়া যায়নি।

এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যে প্রকাশ, আপারদিহিং বনাঞ্চলে উগ্ৰপন্থী সংগঠন আলফা (স্বাধীন)-এর পাঁচ সদস্যের এক দল ডেরা পেতেছে বলে খবর ছিল আধাসেনার কাছে। সে অনুযায়ী আজ ভোরের দিকে জেলা পুলিশের দল নিয়ে সংশ্লিষ্ট বনাঞ্চলে অভিযান চালিয়েছিল আধাসেনা সিআরপিএফ। তখন পুলিশ ও নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি বর্ষণ করে উগ্রপন্থীরা। নিরাপত্তারক্ষীরাও জবাবি গুলি বর্ষণ করতে থাকে। উভয় পক্ষে শুরু হয় গেরিলা যুদ্ধ।
পার্শ্ববর্তী এলাকার মানুষ জানান, জঙ্গলের ভিতর থেকে কয়েকবার বিস্ফোরণের শব্দও পেয়েছেন তাঁরা। ইতিমধ্যে ডিগবয়-পেঙেরির ব্যস্ততম সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।

Releated Posts

অসমের সংস্কৃতি রক্ষায় মানুষ এনডিএ-কে পুনরায় নির্বাচিত করার সিদ্ধান্ত নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

গুয়াহাটি, ৩ এপ্রিল (আইএএনএস): শুক্রবার গোয়ালপাড়া জেলার দুধনৈতে এক বিশাল জনসভায় ভাষণ দেওয়ার সময় কংগ্রেসের তীব্র সমালোচনা করে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

এয়ার ইন্ডিয়ার টোকিও-দিল্লি ফ্লাইটে এক তরুণী যাত্রীর প্রাণ বাঁচালেন মণিপুরের এক চিকিৎসক

ইম্ফল, ৩ এপ্রিল (আইএএনএস): মণিপুরের সেনাপতি জেলার এক চিকিৎসক টোকিও থেকে নয়াদিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে মাঝ-আকাশে সৃষ্ট…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

অসমে জোরদার বিজেপির প্রচার, আজ মাঠে অমিত শাহ ও যোগী আদিত্যনাথ

গুয়াহাটি, ৩ এপ্রিল (আইএএনএস): অসম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচার আরও তীব্র হয়ে উঠেছে। শুক্রবার রাজ্যজুড়ে প্রচারে নামছেন…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

সিইও দফতরের সামনে দাঙ্গাবাজি বরদাস্ত নয়: নির্বাচন কমিশনের কড়া বার্তা

কলকাতা, ১ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-র দফতরের সামনে দাঙ্গাবাজি কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে…

ByByNews Desk Apr 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top