News Flash

  • Home
  • খেলা
  • টি-২০ বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ডের
Image

টি-২০ বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ডের

মেলবোর্ন, ১৩ নভেম্বর (হি.স.) : রবিবার টি-২০ বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল ইংল্যান্ড। ৩০ বছর আগের বিশ্বকাপের ফাইনালের মত আজও এমসিজিতে প্রথমে ব্যাট করবে পাকিস্তান। দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে হলে রান তাড়া করে জিততে হবে ইংল্যান্ডকে। দুটি দলই টি-২০ বিশ্বকাপে তাদের তৃতীয় ফাইনালে নামল। দুটি দলই তাদের দ্বিতীয় টি-২০ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে এমসিজিতে খেলতে নামছে।

১৯৯২ সালে বিশ্বকাপের ফাইনালে এই এমসিজি-তেও ইংল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাট করেছিল পাকিস্তান। অবশ্য সেবার টসে জিতে ব্যাটিং নিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক ইমরান খান। পাকিস্তান সেবার প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওবারে করেছিল ৬ উইকেটে ২৪৯ রান। রান তাড়া করতে নেমে গ্রাহাম গুচের ইংল্যান্ড ২২৭ রানে অল আউট হয়ে গিয়েছিল।
ফাইনালে দুটো দলেই কোনও পরিবর্তন হয়নি। ভারতের বিরুদ্ধে সেমিফাইনালে তারকা ব্যাটার ডেভিড মালান ও তারকা পেসার মার্ক উডের চোটের কারণে পাইনি ইংল্যান্ড। আজও দু’জনে খেলছেন না। মালানের পরিবর্তে সেমিফাইনালের মত ফাইনালেও খেলছেন ফিল সল্ট। আর ক্রিস জর্ডন খেলছেন মার্ক উডের পরিবর্তে। পাকিস্তানও সেমিফাইনালে খেলা দলটাকেই এমসিজিতে ফাইনালে নামল।

পাকিস্তানের একাদশ: বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মহম্মদ হ্যারিস, শান মাসুদ, ইফতিকার আহমেদ, মহম্মদ নওয়াজ, শাদাব খান, মহম্মদ ওয়াসিম, নাসিম শাহ, হ্যারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি।

ইংল্যান্ডের একাদশ: জস বাটলার (অধিনায়ক), আলেক্স হেলস, ফিল সল্ট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মইন আলি, স্যাম কুরান, ক্রিস ওকস, ক্রিস জর্ডন, আদিল রশিদ।

Releated Posts

নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও

কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…

ByBySandeep Biswas Jul 3, 2026

কলকাতা ডার্বি দিয়ে শুরু হচ্ছে ১৩৫তম ডুরান্ড কাপ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল

কলকাতা, ৩ জুলাই (আইএএনএস) : এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ শুরু হচ্ছে আগামী ২৫…

ByBySandeep Biswas Jul 3, 2026

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে শুভেচ্ছা মানসুখ মাণ্ডব্য ও জয় শাহর, ক্রীড়া সাংবাদিকদের অবদানকে কুর্নিশ

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে ক্রীড়া সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মানসুখ…

ByByNews Desk Jul 2, 2026

নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর শ্রীশান্তের উপর থেকে তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল ক্রিকেট সংস্থা

তিরুবনন্তপুরম, ১ জুলাই (আইএএনএস): প্রাক্তন ভারতীয় পেসার এস. শ্রীশান্ত-এর উপর জারি থাকা তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল…

ByByNews Desk Jul 1, 2026
Scroll to Top