News Flash

  • Home
  • দিনের খবর
  • ওডিশার কোরাপুটে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে হত দুই মাওবাদী, জঙ্গলে লুকিয়ে বাকিরা
Image

ওডিশার কোরাপুটে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে হত দুই মাওবাদী, জঙ্গলে লুকিয়ে বাকিরা

ভুবনেশ্বর, ১১ নভেম্বর (হি.স.): ওডিশার কোরাপুট জেলার মালিপাড়ার জঙ্গলে পুলিশের সঙ্গে মাওবাদীদের গুলির লড়াইতে নিকেল হয়েছে দুই মাওবাদী। শুক্রবার সকালে স্থানীয় কুম্ভিকারী গ্রামের কাছে ওডিশা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই শুরু হয়। তাতেই নিহত হয় দুই মাওবাদী।

পুলিশের দক্ষিণ-পশ্চিম রেঞ্জের ডিআইজি রাজেশ পণ্ডিত জানিয়েছেন, গোপন সূত্রে পুলিশের কাছে খবর ছিল যে, ওই অঞ্চলে জঙ্গলের মধ্যে নতুন করে ঘাঁটি তৈরি করছেন মাওবাদীরা। সেই সূত্রেই দক্ষিণ-পশ্চিম রেঞ্জের ডিজির তরফে স্পেশাল অপারেশন গ্রুপকে ওই অঞ্চলে অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়।
নির্দেশ মত বৃহস্পতিবার মধ্যরাত থেকেই অভিযান শুরু করে পুলিশ। ভোর থেকে সকালের মধ্যে পুলিশের গুলিতে মারা যায় ওই দুই মাওবাদী। বাকিরা গভীর জঙ্গলের ভিতরে গা ঢাকা দেয়। এখনও অভিযান চলছে বলে জানা গিয়েছে। দু’জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে কোরাপুট থানার পুলিশ।

Releated Posts

সিইসি-বিরোধী আন্দোলনে ‘সিজেপি’র সঙ্গে সমন্বয়ের উদ্যোগ, নতুন মাত্রা বিরোধী শিবিরে

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের আন্দোলন নতুন মাত্রা পেতে চলেছে। সংসদে অভিশংসন…

ByByNews Desk Oct 3, 2026

২০২১-এর নন্দীগ্রাম প্রচারে মমতার পায়ে কোনও ফ্র্যাকচার হয়নি: শুভেন্দু অধিকারী

কলকাতা, ৩ অক্টোবর (আইএএনএস): ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে তাঁর পায়ে চোট লাগার পর ফ্র্যাকচার হয়েছিল বলে…

ByByNews Desk Oct 3, 2026

বাড়িতে আগুন, গুরুতর দগ্ধ বাংলার বিধায়ক বায়রন বিশ্বাস

কলকাতা, ৩ অক্টোবর (আইএএনএস): মুর্শিদাবাদের ধুলিয়ানে নিজের বাড়িতে আগুন লেগে গুরুতর দগ্ধ হলেন পশ্চিমবঙ্গের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের বিধায়ক…

ByByNews Desk Oct 3, 2026

সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভ: দিল্লিতে তিনটি এফআইআর

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top