শিল্প কারখানায় বিপর্যয় মোকাবিলার কর্মশালার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

 নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর৷৷ প্রজ্ঞা ভবনে দুই দিনের কর্মশালার সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷  শিল্প ক্ষেত্রের দুযর্োগ মোকাবেলা করার ক্ষেত্রে পদক্ষেপ নিতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷ ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও রাজস্ব দপ্তরের উদ্যোগে শিল্প দুযর্োগ ঝুঁকি ব্যবস্থাপনা: সিস্টেম এবং ভূমিকম্পের ঝুঁকি, পাইপিলাইন নিরাপত্তা এবং জটিল অবকাঠামোর স্থিতিস্থাপকতা সনাক্তকরণের উপর দুই দিনের কর্মশালার সূচনা হয় প্রজ্ঞা ভবনে৷ এই কর্মশালার সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷  সময়পোজোগী এই কর্মশালা৷ মঙ্গলবার দিল্লীতে ভূমিকম্প অনুভুত হয়েছে৷ এই অবস্থায় দুযর্োগের উপর কর্মশালা সংগঠিত করার ফলে অনেকেই উপকৃত হবেন৷ ত্রিপুরা ভূমিকম্প এলাকা হিসাবে চিহ্ণিত রয়েছে৷ সিসমিক জোন ৫ এ রয়েছে৷ কিছু দিন আগে ঘূর্ণিঝড় সিত্রাং-র জেরে রাজ্যে আগাম ব্যবস্থা গ্রহণ করা হয়৷ যদিও তেমন প্রভাব পড়েনি রাজ্যে৷ অন্যদিকে বন্যায় রাজ্যের বেশ ক্ষতি হয়৷ তাই আগাম ব্যবস্থাপনা অত্যন্ত জরুরী৷ ডিজাস্টার ম্যানেজম্যান্ট এই ক্ষেত্রে কাজ করছে৷ সময় এসেছে এই ক্ষেত্রে নীতি গ্রহণের৷ শিল্প ক্ষেত্রের দুযর্োগ মোকাবেলা করার ক্ষেত্রে পদক্ষেপ নিতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷ উপস্থিত ছিলেন  মুখ্য সচিব জে কে সিনহা, রাজস্ব দপ্তরের সচিব পুনিত আগরওয়াল সহ অন্যান্য আধিকারিকেরা৷ বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী ও আধিকারিকেরা এই কর্মশালায় অংশ নেন৷