News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় অজ্ঞাত পরিচয় দুই কিশোরী উদ্ধার
Image

তেলিয়ামুড়ায় অজ্ঞাত পরিচয় দুই কিশোরী উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ নভেম্বর৷৷  ধারালো অস্ত্র দেখিয়ে দুই নাবালিকা অপহরণ৷ উদ্ধার তেলিয়ামুড়া বাজার থেকে৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷বৃহস্পতিবার রাতে তেলিয়ামুড়া বাজার থেকে উদ্ধার দুই অজ্ঞাত পরিচয় নাবালিকা কন্যা৷ জানা যায় গভীর রাতে তেলিয়ামুড়া বাজার এলাকায় দুটি নাবালিকাকে দেখতে পায় স্থানীয় ব্যবসায়ীরা৷ ঘটনার খবর পেয়ে শুক্রবার তেলিয়ামুড়া থানায় ছুটে আসে চাইল্ড লাইনের কর্মীরা৷ দুই নাবালিকা কন্যা জানায়, তাদেরকে জোরপূর্বক ধারালো অস্ত্র দেখিয়ে গাড়িতে করে উঠিয়ে নিয়ে এসেছে৷ গভীর রাতে দুই অজ্ঞাত পরিচয় নাবালিকা কন্যা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়৷  জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে আচমকাই তেলিয়ামুড়া বাজারে ১৩ এবং ১৪ বছর বয়সি দুই নাবালিকা কন্যাকে ঘুরাঘুরি করতে দেখে বাজারের লোকজন তাদেরকে নাম পরিচয় জিজ্ঞাসাবাদ করলে সঠিকভাবে তারা কিছু বলতে না পারায় বাজারের লোকজন দুই নাবালিকাকে বৃহস্পতিবার রাতেই তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দেয়৷ পুলিশ তেলিয়ামুড়া থানায় পুলিশ দুজনের নাম ও বাড়ির ঠিকানা জানার চেষ্টা করলেও কিছুই জানতে পারেনি তেলিয়ামুড়া থানার পুলিশ৷ কারণ, ওই দুই নাবালিকা সঠিকভাবে তাদের নাম ও বাড়ির ঠিকানা বলতে পারছিল না৷ পরবর্তীতে এ ব্যাপারে খবর দেওয়া হয় চাইল্ড লাইনের কর্মীদের এবং এই নাবালিকা উদ্ধারের ঘটনার খবর পেয়ে শুক্রবার তেলিয়ামুড়া থানায় ছুটে আসে চাইল্ড লাইনের কর্মীরা৷ এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে দুই নাবালিকার বাড়ি মনু এলাকায়৷ বর্তমানে চাইল্ড লাইনের তত্ত্বাবধানে রয়েছে ওই দুই নাবালিকা কন্যা এবং তাদের সঠিক ঠিকানা বের করে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে বলে জানায় চাইল্ড লাইনের এক কর্মী৷ দুই নাবালিকা কন্যা জানায়, তাদেরকে কে বা কাহারা জোরপূর্বক ধারালো অস্ত্র দেখিয়ে গাড়িতে করে উঠিয়ে নিয়ে এসেছে৷ প্রশ্ণ উঠতে শুরু করেছে তাহলে কি রীতিমতো৷আবারো পাচার চক্র সক্রিয় হয়ে উঠেছে ত্রিপুরা রাজ্যে৷ এখন দেখার বিষয় পুলিশ পাচার চক্রকে জালে তুলতে সক্ষম হয় কিনা৷

Releated Posts

ধর্মনগর-কুমারঘাটে উপযুক্ত খেলার মাঠের অভাব, ফটিকরায়ের মাঠ সংস্কারের কাজ নিয়ে উঠছে প্রশ্ন

কুমারঘাট, ৪ অক্টোবর: উত্তর জেলার সদর ধর্মনগরে এখনও পর্যন্ত একটি উপযুক্ত খেলার মাঠ গড়ে ওঠেনি বলে অভিযোগ। পুরনো…

ByByReshmi Debnath Oct 4, 2026

মধ্যরাতে ধলাইয়ে  ভূমিকম্প, কম্পনের মাত্রা ৩.৮,  ক্ষয়ক্ষতির খবর নেই

আগরতলা, ৪ অক্টোবর: মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠল ধলাই জেলা। জাতীয় ভূকম্পন কেন্দ্র-এর তথ্য অনুযায়ী, রবিবার রাত ১২টা ৫৭…

ByByReshmi Debnath Oct 4, 2026

সীমান্ত সড়কে টহলদারিতে ৭০ বোতল এসকফ ও ১৮ কেজি গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৯.৭০ লক্ষ টাকা

সোনামুড়া, ৪ অক্টোবর: নেশাবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। সীমান্ত সংলগ্ন সড়কে টহলদারির সময় পরিত্যক্ত অবস্থায়…

ByByReshmi Debnath Oct 4, 2026

গোমতীর তিন আসনে পুনর্নির্বাচন,  ৫ অক্টোবর ভিলেজ কমিটির ভোট গণনা

আগরতলা, ৩ অক্টোবর ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ -এর ভিলেজ কমিটি নির্বাচনে গোমতী জেলার তিনটি আসনে আজ পুনরায় ভোটগ্রহণ…

ByByReshmi Debnath Oct 3, 2026
Scroll to Top