বৈশ্বিক মঞ্চে ভারতের মর্যাদা বেড়েছে, কেউ তা অস্বীকার করতে পারবে না : রাজনাথ সিং

সোলান (হিমাচল প্রদেশ), ৩ নভেম্বর (হি.স.): বৈশ্বিক মঞ্চে মর্যাদা বেড়েছে ভারতের, কেউ তা অস্বীকার করতে পারবেন না। বৃহস্পতিবার হিমাচল প্রদেশের সোলানে একটি জনসভায় বললেন প্রতিরক্ষা মন্ত্রী ও বিজেপি নেতা রাজনাথ সিং। হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনের নির্বাচনী প্রচারে রাজনাথ এদিন বলেছেন, এটা কেউ অস্বীকার করতে পারবে না যে, মোদীজি দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর বিশ্ব মঞ্চে ভারতের মর্যাদা বেড়েছে। বর্তমানে ভারত যদি বৈশ্বিক মঞ্চে কিছু বলে, অন্য দেশগুলি ভারতের কথা মনোযোগ দিয়ে শোনে।

সোলানের জনসভায় রাজনাথ সিং আরও বলেছেন, আগের সরকারগুলি কী করেছে এবং বর্তমান সরকার কী করছে, তা দেশের জনগণ ভালোভাবে মূল্যায়ন করতে পারবেন। কংগ্রেস স্বাধীনতা-পরবর্তী দীর্ঘ সময় ধরে ক্ষমতায় ছিল৷ কিন্তু শুধুমাত্র দুই প্রধানমন্ত্রী-অটল বিহারী বাজপেয়ী এবং প্রধানমন্ত্রী মোদী হিমাচল প্রদেশকে অন্যদের তুলনায় বেশি গুরুত্ব দিয়েছেন।