News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গাঁজা চাষ বিরোধী অভিযানে সাফল্য পুলিশের, ৫০ কানি জমিতে গাঁজা গাছ ধ্বংস
Image

গাঁজা চাষ বিরোধী অভিযানে সাফল্য পুলিশের, ৫০ কানি জমিতে গাঁজা গাছ ধ্বংস

বিশালগড়, ২৭ অক্টোবর : নেশা মুক্ত ত্রিপুরা গঠনে আবারো বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশ। সিপাহিজলা জেলায় এন সি নগরে বিশালগড় থানার পুলিশের নেতৃত্বে যৌথ বাহিনী ৫০ কানি জমিতে গাঁজা গাছ ধ্বংস করেছে।

সিপাহীজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার(ডিআইবি) মানবেন্দ্র চৌধুরী জানান, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পযর্ন্ত টানা কয়েকঘন্টা যাবৎ বিশালগড় থানার অন্তগত নেহালচন্দ্র নগর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন রাবার বাগানে অভিযান চালানো হয়েছে। তাতে প্রচুর পরিমাণে গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে।

তাঁর বক্তব্য, গোপন সূত্রের খবরের ভিত্তিতে গাজা বাগানটি ধ্বংস করা সম্ভব হয়েছে। তিনি বলেন, বিশালগড় থানার ওসি বাদল চন্দ্র সাহা ও সিআরপিএফ ৭১ ব্যাটেলিয়ানের যৌথ অভিযানে গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে। গাছগুলির বাজার মুল্য ১ লাখ টাকা হবে বলে জানিয়েছেন তিনি।

তাঁর দাবি, দীঘদিন ধরে বন দপ্তরের জমিতে চাষীরা অবৈধভাবে গাজা চাষ করছিলেন। চলতি বছরে সিপাহীজলা জেলায় সবচেয়ে বড় গাঁজা চাষ বিরোধী অভিযান বলে দাবি করেন তিনি। এধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানিয়েছেন সিপাহিজলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার।

Releated Posts

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পরিবারতন্ত্রের রাজনীতি চালাচ্ছেন, তাঁর নেতৃত্বে রাজ্যে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে : সাংসদ বিপ্লব 

কলকাতা, ৪ এপ্রিল: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারতন্ত্রের রাজনীতি চালাচ্ছেন এবং তাঁর নেতৃত্বে রাজ্যে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।…

ByByNews Desk Apr 4, 2026

মানুষকে ভুলপথে চালিত করা মথার পেছনে না গিয়ে বিজেপিতে আসার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ এপ্রিল: যারা মানুষের কাছে ভুল বার্তা দেয়, মানুষকে বিভ্রান্ত করে – এসব পার্টির পেছনে যাবেন না।…

ByByNews Desk Apr 4, 2026

ধর্মনগর এ মানুষ সিপিআইএম ও কংগ্রেসকে প্রত্যাখ্যান করবে: মন্ত্রী

ধর্মনগর, ৪ এপ্রিল : ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীর সমর্থনে আয়োজিত দুটি নির্বাচনী সভায় বক্তব্য…

ByByNews Desk Apr 4, 2026

এডিসি নির্বাচন শুধুমাত্র রাজনৈতিক লড়াই নয়, এটি জাতির অস্তিত্ব ও অধিকার রক্ষার লড়াই : প্রদ্যোত 

আগরতলা, ৪ এপ্রিল: এডিসি নির্বাচন শুধুমাত্র একটি রাজনৈতিক লড়াই নয়, এটি জাতির অস্তিত্ব ও অধিকার রক্ষার লড়াই। আসন্ন…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top