News Flash

  • Home
  • দিনের খবর
  • এনসিসি খাতে রাজ্যের বরাদ্দ অর্থ মঞ্জুর না করার অভিযোগ অশোক সেনগুপ্ত
Image

এনসিসি খাতে রাজ্যের বরাদ্দ অর্থ মঞ্জুর না করার অভিযোগ অশোক সেনগুপ্ত

কলকাতা, ২২ অক্টোবর (হি.স.): পশ্চিমবঙ্গে হোঁচট খাচ্ছে এনসিসি পরিষেবা। রাজ্য সরকার এই খাতে বরাদ্দ অর্থ মঞ্জুর করছেন না। এই অভিযোগ করলেন অ্যাসোসিয়েট এন সি সি অফিসার (১৪ নম্বর বেঙ্গল ব্যাটেলিয়ন) লেফটেন্যান্ট ডঃ রঞ্জন বন্দ্যোপাধ্যায়।

তিনি শনিবার এই প্রতিবেদককে বলেন, “পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ সৈন্য বাহিনীতে জরুরি ভিত্তিতে জোগান অব্যাহত রাখতে জাতীয় সমর শিক্ষার্থী বাহিনী বা এন সি সি-র প্রতিষ্ঠা করা হয়েছিল। স্বাধীনতার অব্যবহিত পরেই স্বাধীন ভারতবর্ষে তরুণ যুবকদের মধ্যে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা এবং রাষ্ট্রবাদী ভাবনার গঠনে বিষয়টিকে আরও বিস্তার করা হয়। কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ বিষয় হিসেবে এন সি সি-কে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর অফিসার ও রাজ্যের স্কুল-কলেজের প্রশিক্ষিত শিক্ষকদের মেলবন্ধনে সম্পূর্ণ কর্মকান্ডটি চলে।
বিগত পাঁচ-ছ’বছরের একটি প্রবণতা যথেষ্টই চিন্তার উদ্রেক ঘটিয়েছে। পশ্চিমবঙ্গের বর্তমান সরকার এন সি সি-র জন্য তার বরাদ্দ অর্থ মঞ্জুর করছেন না।ফলে নতুন শিক্ষকরাও একদিকে প্রশিক্ষণে যেতে পারছেন না। অপরদিকে টাকার অভাবে ছাত্র- ছাত্রীদের বার্ষিক শিবিরগুলিও বাতিল করতে হচ্ছে। বর্তমানে ‘বি’ ও ‘সি’ পরীক্ষার জন্য প্রায় পঞ্চাশ হাজার ছাত্র-ছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের যে বাছাই করা কেডেটরা দিল্লির রাজপথে রাজ্যের প্রতিনিধিত্ব করে রাজ্যের নাম উজ্জ্বল করে, তাদের যাত্রাও এই বছর অনিশ্চিত হয়ে পড়েছে।

প্রশিক্ষণ শেষে অন্যান্য রাজ্য সরকার যে সব সুযোগ সুবিধা এন সি সি ক্যাডেটদের দেয়, তার বিন্দুমাত্র এই রাজ্যে হয় না। অসামরিক দফতরের হাত থেকে শিক্ষা দফতরের হাতে এন সি সি পরিচালনার দায়িত্ব এই সরকার তুলে দেওয়ার জন্য অবস্থা আরও সংকটে পড়েছে।
নেতাজী সুভাষচন্দ্র বসু থেকে দেশের বর্তমান প্রধান মন্ত্রী, জয়া ভাদুড়ী থেকে প্রয়াতা সুষমা স্বরাজ— দেশের নেতৃত্ব গঠনে এন সি সি-র মুকুটে পালকের সংখ্যা কিন্তু কম নয়।”

Releated Posts

নিজের পছন্দের নিরাপত্তারক্ষী পাওয়া সম্ভব নয়: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের অভিযোগ খারিজ করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByNews Desk Jun 18, 2026

অনুপ্রবেশ রোধে সাফল্যের জন্য শুভেন্দু অধিকারী সরকারকে প্রশংসা রাজ্যপালের

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস (আর.এন. রবি হিসেবে উল্লিখিত) বৃহস্পতিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

সমস্তিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩, আহত ৮

পাটনা, ১৮ জুন (আইএএনএস): বিহারের সমস্তিপুর জেলায় বৃহস্পতিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং অন্তত আটজন…

ByByNews Desk Jun 18, 2026

কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি

কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top