News Flash

  • Home
  • বিদেশ
  • এফএটিএফ-এর ধূসর তালিকা থেকে বাদ পাকিস্তান
Image

এফএটিএফ-এর ধূসর তালিকা থেকে বাদ পাকিস্তান

প্যারিস, ২১ অক্টোবর (হি.স.): এফএটিএফের ‘ধূসর তালিকা’ থেকে বেরিয়ে এল পাকিস্তান। ১৮ থেকে ২১ অক্টোবর প্যারিসে বৈঠকে বসে সন্ত্রাসবাদের উপর নজরদারি সংস্থা ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ) । এই বৈঠকেই পাকিসস্তানকে তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
শুক্রবার এফএটিএফের প্রেসিডেন্ট টি রাজা কুমার বলেন, “ওদের (পাকিস্তান) ধূসর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তবে এখনও তাদের অনেক কিছুই (সন্ত্রাসবাদ দমন) করতে হবে।তবে তারা সমস্ত শর্ত পূরণ করেছে। আমরা সন্তুষ্ট। আমরা চাই জঙ্গিদের অর্থ জোগান ঠেকাতে আসিয়া-প্যাসিফিক এই সংগঠনটির সঙ্গে কাজ করুক পাকিস্তান।” তিনি আরও বলেন, “পাকিস্তানে পরিদর্শনে গিয়েছিলেন এফএটিএফ প্রতিনিধিরা। তাঁরা আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। পাকিস্তানি প্রশাসকদের মধ্যে যথেষ্ট রাজনৈতিক সদিচ্ছা রয়েছে।”  
সূত্রের খবর, সন্ত্রাসবাদে আর্থিক ও অন্যান্য মদত বন্ধ করতে সংস্থাটি পাকিস্তানকে ৩৪টি শর্ত দিয়েছিল। সেই অ্যাকশন প্ল্যানের সব ক’টি শর্তই নাকি ইসলামাবাদ পূরণ করেছে! –

Releated Posts

ভারত-বাংলাদেশ সম্পর্ক নতুন পথে, নিরাপত্তা-যোগাযোগ-গোয়েন্দা সহযোগিতায় জোর

নয়াদিল্লি, ৪ এপ্রিল(আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে, যেখানে নিরাপত্তা,…

ByByNews Desk Apr 4, 2026

বালুচিস্তানে আরও এক ছাত্রের মৃতদেহ উদ্ধার, পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে অভিযোগ মানবাধিকার সংগঠনের

কোয়েটা, ৪ এপ্রিল(আইএএনএস): পাকিস্তানের বালুচিস্তানে আরও এক বালুচ ছাত্রকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠল একটি মানবাধিকার…

ByByNews Desk Apr 4, 2026

পাকিস্তানের হামলায় আফগানিস্তানে নিহত ২ শিশু, আহত প্রায় ৩০: তালিবান দাবি

কাবুল, ৩ এপ্রিল(আইএএনএস): পূর্ব আফগানিস্তানে পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণ ও ড্রোন হামলায় অন্তত দুই শিশুর মৃত্যু হয়েছে এবং প্রায়…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মায়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সেনা প্রধান মিন অং হ্লাইং

নেপিদো, ৩ এপ্রিল(আইএএনএস): মায়ানমারের সামরিক শাসক মিন অং হংলাং দেশের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনজন প্রার্থীর মধ্যে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top