News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহরে প্রশাসনের প্রচার সজ্জা নষ্ট, থানায় মামলা দায়ের
Image

কৈলাসহরে প্রশাসনের প্রচার সজ্জা নষ্ট, থানায় মামলা দায়ের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ অক্টোবর৷৷  মূখ্যমন্ত্রী মানিক সাহা কৈলাসহর শহরে আসার চবিবশ ঘণ্টা পূর্বে দুসৃকতিকারীদের বিরুদ্ধে কৈলাসহর থানায় লিখিত মামলা করলেন কৈলাসহর পুর পরিসদের মূখ্য কার্যনির্বাহী আধিকারিক প্রদীপ সরকার৷ তেরো অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এখবর জানান প্রদীপ সরকার৷
উল্লেখ্য, সম্প্রতি কৈলাসহর পুরপরিষদের বিভিন্ন এলাকায় রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প বাস্তবায়নের প্রচার সজ্জার ফেস্টুন লাগানো হয়েছিলো৷ কিন্তু সেই ফেস্টুন গুলো রাতের অন্ধকারে নষ্ট করে দেয় দুষৃকতিকারীরা৷ বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার মুখ বিকৃত করেছে দুষৃকতিকারীরা৷ ঘটনা প্রকাশ্যে আসতেই শহরের বুদ্ধিজীবি মানুষ এই ঘটনার বিরুদ্ধে সরব হয়৷ এমনকি দলীয় নেতৃত্ব কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ নাগরিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে৷ সমস্ত প্রচার সজ্জাই  রাজ্য ও কেন্দ্র সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলিকে কেন্দ্র করে৷ নির্বাচনকে কেন্দ্র করে লাগানো প্রচারসজ্জা অনেক সময় নষ্ট করা হয়, এক্ষেত্রে বিরোধীদল ও শাসকদল একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ করে৷ কিন্তু কৈলাসহর পুরো পরিষদ এলাকায় এবার ভিন্ন ঘটনা প্রত্যক্ষ হলো৷ পুরো পরিষদ প্রবেশ পথ থেকে শুরু করে শহরের বিভিন্ন এলাকায় রাজ্য ও কেন্দ্র সরকারের উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের প্রচার সজ্জায় বেছে বেছে রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ বিকৃত করেছে দুষৃকতিকারীরা৷ এই ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি এর সাথে জড়িত দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুর পরিসদের কার্যনির্বাহী আধিকারিক প্রদীপ সরকার উনার উর্দতন কর্তৃপক্ষ সহ ঊনকোটি জেলার জেলাশাসকের নজরে নেন৷ এবং কৈলাসহর থানায় লিখিত মামলা করেছেন৷ তবে প্রদীপ সরকার এও জানিয়েছেন যে, নষ্ট ফেস্টুনের জায়গায় নতুন ফেস্টুন লাগানো হয়েছে৷

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top