News Flash

  • Home
  • প্রধান খবর
  • ডিভিশন বেঞ্চের রায়ে আপাতত স্বস্তিতে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি
Image

ডিভিশন বেঞ্চের রায়ে আপাতত স্বস্তিতে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি

কলকাতা, ১১ অক্টোবর (হি স)। কয়লা পাচার মামলায় আপাতত স্বস্তিতে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই মামলায় সিবিআই তদন্তের ক্ষেত্রে সিঙ্গলবেঞ্চের রায়কেই বহাল রেখেছে।

কয়লা পাচার কাণ্ডে বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ বিজেপি নেতার বিরুদ্ধে সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিয়েছিল। সিঙ্গল বেঞ্চের সেই রায়কেই বহাল রাখা হল এদিন। সংশ্লিষ্ট মামলায় এই মুহূর্তে কোনও রকম হস্তক্ষেপে রাজি নয় ডিভিশন বেঞ্চ। এছাড়া, ডিভিশন বেঞ্চের নির্দেশ, পুজোর ছুটি কাটার ২ সপ্তাহ পরে সিবিআই’কে হলফনামা জমা দিতে হবে। পুজোর ছুটির চার সপ্তাহ পর আবার শুনানি হবে।

কয়লা পাচার মামলায় জিতেন্দ্র তিওয়ারিকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল সিবিআই। সাক্ষী হিসেবে তাঁকে ডাকা হলেও, ভবানীভবনে যাননি বিজেপি নেতা। হাজিরা এড়িয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। এরপর, ১০ সেপ্টেম্বর জিতেন্দ্র তিওয়ারিকে পাঠানো নোটিশের উপর ২৭ সেপ্টেম্বর স্থগিতাদেশ দেয় আদালত।

সিঙ্গল বেঞ্চের পর্যবেক্ষণ ছিল, কয়লা পাচার কাণ্ডে সিবিআই যেহেতু তদন্ত করছে, সেই জন্য সিআইডি’কে তদন্ত করতে দিলে সিবিআই তদন্ত বাধা পাবে। তাই সমান্তরাল তদন্তে সায় দিতে রাজি ছিল না সিঙ্গল বেঞ্চ। সিঙ্গল বেঞ্চ এই নির্দেশও দিয়েছিল, নতুন কোনও তথ্য পেলে সিআইডি তা সিবিআই’য়ের হাতে তুলে দেবে। রাজ্য সরকার তার বিরুদ্ধেই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল।

ডিভিশন বেঞ্চের এই রায়ের ফলে সিআইডি আপাতত কোনও তদন্তে নামছে না। সিবিআই যেমন তদন্ত চালাচ্ছে, তা চালিয়ে যাবে। ফলে কার্যত স্বস্তিতে বিজেপি নেতা জিতেন তিওয়ারি।

Releated Posts

চার রাজ্যে নতুন মাল্টি-ট্র্যাকিং প্রকল্পে রেল পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থায় বড় গতি: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চারটি…

ByByNews Desk Aug 19, 2026

ঝাড়খণ্ডে পরীক্ষা বাতিল নিয়ে সিআইডি তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বাবুলাল মারান্ডির, সিবিআই তদন্তের দাবি পুনর্ব্যক্ত

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে একাধিক জেপিএসসি ও জেএসএসসি পরীক্ষা বাতিলের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের…

ByByNews Desk Aug 19, 2026

ঝাড়খণ্ডে একের পর এক পরীক্ষা বাতিলে নতুন করে বিক্ষোভ, সচিবালয় চত্বরে ঢুকে পড়লেন নির্বাচিত প্রার্থীরা

রাঁচি, ১৯ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে একাধিক ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন-এর নিয়োগ পরীক্ষা বাতিলের…

ByByNews Desk Aug 19, 2026

রাহুল গান্ধী চাইলে সংসদে বিরোধীরা স্লোগান ও হট্টগোল করত না: কিরেন রিজিজু

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী চাইলে সদ্য সমাপ্ত বাদল অধিবেশনে বিরোধী সাংসদরা সংসদে হট্টগোল…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top