News Flash

  • Home
  • দেশ
  • দিল্লির লাহোরি গেট এলাকায় বাড়ি ভেঙে ৩ জনের মৃত্যু, আইপিসি-র একাধিক ধারায় মামলা
Image

দিল্লির লাহোরি গেট এলাকায় বাড়ি ভেঙে ৩ জনের মৃত্যু, আইপিসি-র একাধিক ধারায় মামলা

নয়াদিল্লি, ১০ অক্টোবর (হি.স.): দিল্লির লালকেল্লার মূল ফটক লাহোরি গেট এলাকায় একটি বাড়ি ভেঙে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। মৃত ৩ জনের মধ্যে ৪ বছরের একটি শিশুকন্যাও রয়েছে। এই ঘটনায় ৯ জন আহত হয়েছেন। বাড়ি ভেঙে পড়ার ঘটনায় ভারতীয় দন্ডবিধির ৩০৪এ, ৩৩৬,৩৩৭ ও ৩৩৮ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে। সোমবার ভোররাতে আরও দু’জনকে সংজ্ঞাহীন অবস্থায় ধ্বংসস্তূপ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কমান্ডার গৌরব কে প্যাটেল।

উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় ফর্সখানা লাহোরি গেটের অদূরে বাল্মীকি মন্দিরের কাছে একটি দোতলা বাড়ি ভেঙে পরে। দিল্লির সেন্ট্রাল ডিস্ট্রিক্টের ডিসিপি শ্বেতা চৌহান জানান, জরাজীর্ণ অবস্থায় ছিল বাড়িটি। দমকল ও এনডিআরএফ উদ্ধারকাজ চালায়। সোমবার সকালে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, লাহোরি গেট এলাকায় বাড়ি ভেঙে ৩ জনের মৃত্যু হয়েছে। আইপিসি-র একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

Releated Posts

হলদিয়ায় এইচপিএলের ন্যাফথা পাইপলাইনে ভয়াবহ আগুন, দগ্ধ অন্তত ৩৫, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক

কলকাতা, ৩০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার শিল্পনগরী হলদিয়ায় মঙ্গলবার সকালে হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড (এইচপিএল)-এর ন্যাফথা পাইপলাইনে…

ByByNews Desk Jun 30, 2026

জম্মু-কাশ্মীরের বুদগামে বিএলওদের সঙ্গে বৈঠক মুখ্য নির্বাচন কমিশনারের, গণতন্ত্রে সক্রিয় অংশগ্রহণের আহ্বান ভোটারদের

বুদগাম, ২৯ জুন (আইএএনএস বাংলা): ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সোমবার জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় বুথ…

ByByNews Desk Jun 29, 2026

হুমায়ুন কবীরকে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, উসকানিমূলক মন্তব্যে এফআইআর দায়েরের নির্দেশ

কলকাতা, ২৯ জুন (আইএএনএস বাংলা): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার নওদার বিধায়ক তথা আম জনতা উন্নয়ন পার্টি (এজেইউপি)-র…

ByByNews Desk Jun 29, 2026

করসেবার স্মৃতি তুলে ধরে ভাগবতের বক্তব্য, ‘ভক্তি ও আত্মত্যাগের পরিবেশ মানুষের জীবন বদলে দিতে পারে’

বেঙ্গালুরু, ২৯ জুন (আইএএনএস): আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছেন, অযোধ্যার প্রথম করসেবার সময় তৈরি হওয়া ভক্তি, আত্মত্যাগ ও…

ByByNews Desk Jun 29, 2026
Scroll to Top