News Flash

  • Home
  • দেশ
  • জরুরি অবস্থার সময় গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ সৈনিক ছিলেন মুলায়ম সিং যাদব : প্রধানমন্ত্রী
Image

জরুরি অবস্থার সময় গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ সৈনিক ছিলেন মুলায়ম সিং যাদব : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১০ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও দেশের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী মুলায়ম সিং যাদবের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে মুলায়ম সিং যাদবের প্রয়াণের দুঃসংবাদ শোনার পরই একাধিক টুইট করে ‘নেতাজি’ সম্পর্কে নিজের মনের কথা ভাগ করে নিয়েছেন প্রধানমন্ত্রী। মোদী টুইট করে জানিয়েছেন, “মুলায়ম সিং যাদব একজন অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন। তিনি একজন নম্র এবং তৃণমূল স্তরের নেতা হিসাবে ব্যাপকভাবে প্রশংসিত ছিলেন, জনগণের সমস্যার প্রতি সংবেদনশীল ছিলেন তিনি। নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করেছিলেন এবং লোকনায়ক জেপি এবং ডঃ লোহিয়ার আদর্শকে জনপ্রিয় করার জন্য তাঁর জীবন উৎসর্গ করেছিলেন।”

প্রধানমন্ত্রী টুইট করে আরও জানিয়েছেন, “মুলায়ম সিং যাদব উত্তর প্রদেশ এবং জাতীয় রাজনীতিতে নিজেকে আলাদা রেখেছিলেন। জরুরি অবস্থার সময় তিনি গণতন্ত্রের একজন গুরুত্বপূর্ণ সৈনিক ছিলেন। প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে তিনি একটি শক্তিশালী ভারতের জন্য কাজ করেছেন। জাতীয় স্বার্থকে এগিয়ে নিয়ে যাওয়ার ওপর জোর দিয়েছিলেন তিনি।” অপর একটি টুইটে প্রধানমন্ত্রী জানিয়েছেন, “আমি সর্বদা মুলায়ম সিং যাদবজির মতামত শোনার জন্য উন্মুখ থাকতাম। তাঁর প্রয়াণে আমি ব্যথিত। ওম শান্তি।”

Releated Posts

ডুসু নির্বাচনে এবিভিপির জয়: ‘জেন জি বিরোধীদের মিথ্যা মেনে নেবে না’, দাবি বিজেপির

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে চারটি পদের মধ্যে তিনটিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ…

ByByNews Desk Sep 19, 2026

‘ঝুঠ কি গুঞ্জ’ প্রতিধ্বনিত হল না ডিইউ-তে, ডুসু নির্বাচনে এবিভিপির বড় জয়

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র বড় জয়কে কেন্দ্র…

ByByNews Desk Sep 19, 2026

আইআইটি বম্বের পড়ুয়ার মৃত্যু: পরীক্ষার ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) বম্বের দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পরীক্ষার সময়…

ByByNews Desk Sep 19, 2026

ভয় ও আতঙ্ক ছড়াতে ‘ডক্সিং’ কৌশল আইএসআই-এর, নিশানায় সাধারণ নাগরিক থেকে আধিকারিক

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) ভারতে কম খরচের মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর কৌশল হিসেবে…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top