নয়াদিল্লি, ১০ অক্টোবর (হি.স.): কোভিড টিকাকরণ অভিযানের আওতায় ২১৮.৯৯-কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে ভারতে। দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ১ লক্ষ ৮৪ হাজার ৫৪০ জন প্রাপক, ফলে ভারতে সোমবার সকাল আটটা পর্যন্ত ২১৮.৯৯-কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে। মোট টিকা প্রাপকের সংখ্যা-২১৮,৯৯,৭২,৬৪৪ জন।
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ৮ অক্টোবর সারা দিনে ভারতে ৯১,৪৫৮ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। পরীক্ষিত ৯১,৪৫৮ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২,৪২৪ জন।



















