ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর।। জয় পরাজয়ে শ্রেয়ভী কর। জাতীয় অনূর্ধ্ব-৭ দাবা প্রতিযোগিতায়। গুজরাটে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় আসর। প্রথম দিনে দুই রাউন্ডের খেলা হয়। এদিন সকালে মধ্যপ্রদেশের দাবাড়ু অন্বেষা চাজলানির মুখোমুখি হয়েছিলো মেট্রিক্স চেস আকাদেমির দাবাড়ু শ্রেয়ভী। শুরুটা ভালো করেছিলো দিল্লি পাবলিক স্কুলের ছাত্রীটি। একসময় জয়ের কাছাকাছি ছিলো। কিন্তু ‘ইলিগেল’ মুভ দিয়ে জেতা ম্যাচ হারতে হলো শ্রেয়ভীকে। বিকেলে দ্বিতীয় ম্যাচে গুজরাটের দাবাড়ু ধানবি ধারিয়া শাহ্ এর মুখোমুখি হয়। শুরু থেকে আক্রমণাত্মক খেলে সহজেই জয় পেয়ে যায় ম্যাচটিতে। দুই রাউন্ডের শেষে শ্রেয়ভীর পয়েন্ট ১। আগামীকাল তৃতীয় এবং চতুর্থ রাউন্ডের খেলা হবে।

Chess:জাতীয় দাবায় শ্রেয়ভীর মিশ্রফল
Tags:
Releated Posts
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…


















