News Flash

  • Home
  • দিনের খবর
  • Heavy Rain:নিম্নচাপের জেরে ‘তুমুল বৃষ্টি’র সম্ভাবনা সপ্তমীতেও
Image

Heavy Rain:নিম্নচাপের জেরে ‘তুমুল বৃষ্টি’র সম্ভাবনা সপ্তমীতেও

কলকাতা, ২ অক্টোবর (হি.স.) : ষষ্ঠীর রাতে বৃষ্টিতে ভিজেছে শহর কলকাতাও। একাধিক রাস্তায় জমতে দেখা যায় জল। আজ রবিবার সপ্তমীতেও শহরে বৃষ্টির ভ্রুকুটি। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রবিবার কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বৃষ্টিপাতের জন্য তাপমাত্রার পারদ একধাক্কায় কমেছে অনেকটাই। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি এবং সপ্তমীর সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ৩২.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এদিন বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আরও মেঘাচ্ছন্ন হতে পারে আকাশ। রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার দক্ষিণবঙ্গে একদিকে যখন বৃষ্টিপাতের পূর্বাভাসের সম্ভাবনা তৈরি হয়েছে সেই সময় উত্তরবঙ্গের ক্ষেত্রে পুজোর প্রথম কয়েক দিন সেভাবে বৃষ্টিপাত হওয়ার কোনও সম্ভাবনা নেই। কিন্তু, নবমী থেকে উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রেও আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে। সেখানে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top