News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিহারে আইনশৃঙ্খলার অবনতির বিরুদ্ধে নীরব প্রতিবাদ করবে বিজেপি: সুশীল মোদী
Image

বিহারে আইনশৃঙ্খলার অবনতির বিরুদ্ধে নীরব প্রতিবাদ করবে বিজেপি: সুশীল মোদী

পটনা, ১ অক্টোবর (হি.স.) : বিহারের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) আগামীকাল রবিবার পটনায় মহাত্মা গান্ধীর মূর্তির কাছে ১৫ মিনিটের নীরব বিক্ষোভ করবে বলে ঘোষণা করলেন রাজ্যের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী।শুক্রবার বিহারের আরাহর ফ্রেন্ডস কলোনিতে আততায়ীদের গুলিতে বিজেপি নেতা তথা ঠিকাদার বাবলু সিং-এর উপর হামলার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুশীল মোদী দাবি করেন, এ ধরনের গুলিবর্ষণের ঘটনা নিয়মিতই সামনে আসে। বিহারে আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়মিত অবনতি হচ্ছে। পটনায় অনুষ্ঠিত বিনিয়োগকারীদের সভার স্থান থেকে ৩০ কিলোমিটার দূরে বালি মাফিয়াদের মধ্যে একটি হিংসাত্মক সংঘর্ষে পাঁচজন প্রাণ হারিয়েছিলেন। অপরাধীরা এত শক্তিশালী ছিল যে নিজেরাই মৃতদেহ নিয়ে গেছে এবং পুলিশ আজ পর্যন্ত তাদের খুঁজে পায়নি। ওই এলাকায় অভিযান চালাতে গেলে তারা আবার পুলিশের উপর হামলা চালায়।

তিনি আরও অভিযোগ করেন, বিহারের লোকেরা ভয় পাচ্ছে যে “লালু রাজ” রাজ্যে ফিরে এসেছে। তিনি বলেন, যেখানেই এই ধরনের অপরাধ হবে, দলের সদস্যরা তাদের সঙ্গে দেখা করতে যাবেন। বাবলু সিংয়ের উপর হামলার প্রতিবাদে এটি একটি প্রতীকী প্রতিবাদ করা হবে বলেও তিনি জানান।

Releated Posts

‘মন কি বাত’-এ মেঘালয়ের জীবন্ত শিকড়ের সেতুর প্রশংসা প্রধানমন্ত্রীর, ইউনেস্কো স্বীকৃতির প্রচেষ্টার কথা উল্লেখ

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): মেঘালয়ের বিখ্যাত জীবন্ত শিকড়ের সেতু-কে মানুষ ও প্রকৃতির সহাবস্থানের এক অনন্য নিদর্শন বলে উল্লেখ…

ByByNews Desk Jun 28, 2026

‘মন কি বাত’-এ এআই উদ্ভাবনের সঙ্গে ঐতিহ্যের সমন্বয়ের বার্তা, নালন্দা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের উদ্যোগের প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং প্রযুক্তির দ্রুত অগ্রগতির যুগে উদ্ভাবনের পাশাপাশি ভারতের প্রাচীন ঐতিহ্য ও…

ByByNews Desk Jun 28, 2026

‘মন কি বাত’-এ সামাজিক সুরক্ষা প্রকল্পের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী, বিমা প্রকল্পে কোটি কোটি পরিবার পাচ্ছে আর্থিক সুরক্ষা

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): কেন্দ্রের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে দেশের কোটি কোটি পরিবারকে আর্থিক নিরাপত্তার ‘সুরক্ষাকবচ’ দেওয়া…

ByByNews Desk Jun 28, 2026

সেশেলসের সর্বোচ্চ সম্মান ‘গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন’ পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ভিক্টোরিয়া, ২৮ জুন (আইএএনএস): পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়নে নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ সেশেলসের সর্বোচ্চ সম্মান ‘গার্ডিয়ান অব দ্য ব্লু…

ByByNews Desk Jun 28, 2026
Scroll to Top