ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্টেম্বর।। আগামীকাল থেকে অভিযান শুরু করছে ত্রিপুরা। প্রতিপক্ষ শক্তিশালী ঝাড়খন্ড। পন্ডিচেরী স্টেডিয়ামের বাইরের মাঠে হবে ম্যাচটি। অনূর্ধ্ব-১৯ বালিকাদের টি-২০ ক্রিকেট প্রতিযোগিতায়। একঝঁাক নতুন ক্রিকেটারদের নিয়ে এবছর গড়া হয়েছে দল। ফলে খুব একটা ভালো ফলাফলের সম্ভাবনা কম। লক্ষ্য একটাই, অভিজ্ঞতা অর্জন করা। দুদলই শুক্রবার শেষ প্রস্তুতি সেরে নেয়। ভালো লড়াই ছুড়ে দেওয়ার জন্য প্রস্তুত ত্রিপুরার ক্রিকেটাররা। তবে প্রস্তুতি ম্যাচ ব্যাটসম্যানরা যেভাবে ব্যর্থ হয়েছিলেন তা নিয়েই দুশ্চিন্তায় ত্রিপুরা শিবির। ওই দুশ্চিন্তা কাটিয়ে অম্বেষা-রা আজ নিজেদের সেরা খেলাটা মাঠে নিংড়ে দেবেন তা বিশ্বাস করেন দলের দুই কোচ রূমা দাস এবং নারায়ন চন্দ্র দে। পন্ডিচেরীর উইকেট ব্যাটিং সহায়ক। তাই আজ টসে জয়লাভ করলে ত্রিপুরা প্রথমে ব্যাটিং নেবে তা চূড়ান্ত হয়ে গেছে। তবে প্রথম একাদশে কাদের রাখা হবে তা এখনও চূড়ান্ত হয়নি। তবে যতটুকু খবর, গেলোবারের ৪ ক্রিকেটার অম্বেষা দাস, অনামিকা দাস, অশ্মিতা নাথ এবং জুয়েল ভোয়াল প্রথম একাদশে থাকছেন। এছাড়া উইকেট রক্ষক রূপালি দাস, অফ স্পিনার মৌমিতা চক্রবর্তী, পারমিতা চক্রবর্তী এবং পেসার রিফু দেববর্মা প্রথম একাদশে খেলবেন। এছাড়া প্রথম একাদশে থাকতে পারেন নিবেদিতা দাস, ভূমিকা নায়েক এবং বিজয়া ঘোষ। তবে আজ সকালে উইকেট দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এদিন সকালে প্রায় আড়াই ঘন্টা অনুশীলন করেন ত্রিপুরা দলের ক্রিকেটাররা। এদিকে ২ অক্টোবর অরুনাচল প্রদেশ, ৪ অক্টোবর মুম্বাই এবং ৬ অক্টোবর গ্রুপের শেষ ম্যাচ খেলবে ত্রিপুরা বাংলার বিরুদ্ধে।

টি-২০ : পুদুচেরিতে ত্রিপুরার মেয়েরা শনিবার ঝাড়খণ্ডের মুখোমুখি
Tags:
Releated Posts
নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও
কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…
কলকাতা ডার্বি দিয়ে শুরু হচ্ছে ১৩৫তম ডুরান্ড কাপ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল
কলকাতা, ৩ জুলাই (আইএএনএস) : এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ শুরু হচ্ছে আগামী ২৫…
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে শুভেচ্ছা মানসুখ মাণ্ডব্য ও জয় শাহর, ক্রীড়া সাংবাদিকদের অবদানকে কুর্নিশ
নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে ক্রীড়া সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মানসুখ…
নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর শ্রীশান্তের উপর থেকে তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল ক্রিকেট সংস্থা
তিরুবনন্তপুরম, ১ জুলাই (আইএএনএস): প্রাক্তন ভারতীয় পেসার এস. শ্রীশান্ত-এর উপর জারি থাকা তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল…


















