News Flash

  • Home
  • প্রধান খবর
  • Supreme Court:আজম খানের বিরুদ্ধে তিনটি নতুন এফআইআরের মামলার শুনানিতে রাজি নয় সুপ্রিম কোর্ট
Image

Supreme Court:আজম খানের বিরুদ্ধে তিনটি নতুন এফআইআরের মামলার শুনানিতে রাজি নয় সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (হি.স.) : জওহর বিশ্ববিদ্যালয় মামলায় সপা নেতা আজম খানের বিরুদ্ধে নথিভুক্ত তিনটি নতুন এফআইআরের মামলায় সুপ্রিম কোর্ট থেকে কোনও স্বস্তি নেই। আজম খানের আর্জি শুনতে রাজি নয় সুপ্রিম কোর্ট। আজম খানকে স্বস্তির জন্য এলাহাবাদ হাইকোর্টে যেতে বলেছে শীর্ষ আদালত।

আজম খানের পক্ষে আইনজীবী কপিল সিব্বল বলেন, ৮৭টি মামলায় জামিনের পরে এখন জওহর বিশ্ববিদ্যালয় সম্পর্কিত ৩টি নতুন মামলা করা হয়েছে। উত্তরপ্রদেশ সরকার জওহর বিশ্ববিদ্যালয় দখল করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। জওহর বিশ্ববিদ্যালয়ের তিনটি এফআইআর ছাড়াও আজম খানের বিরুদ্ধে ৮৭টি মামলা নথিভুক্ত করা হয়েছিল। এই ৮৭টি মামলায় জামিন পেয়েছেন আজম খান। জওহর বিশ্ববিদ্যালয়ের মামলায় নতুন তিনটি এফআইআর দায়ের করায় আজম খানের ওপর এখন গ্রেফতারের খাঁড়া ঝুলছে।

Releated Posts

মুম্বইয়ে সিজেপি-র বিক্ষোভ, মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি

মুম্বই, ২ অক্টোবর : ভোটার তালিকা সংশোধন এবং নির্বাচন কমিশনের কার্যপ্রণালী নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ…

ByBySandeep Biswas Oct 2, 2026

এসআইআর-এ বাদ পড়া ভোটারদের খুঁজতে বাড়ি বাড়ি যাবে বিএলও

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ২ অক্টোবর: বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে বিতর্কের মধ্যেই ভোটার তালিকা…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

বিশ্বশান্তিতে ভারতের বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর হয়ে উঠেছে দেশ: অমিত শাহ

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বশান্তির ক্ষেত্রে একটি “বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর” হিসেবে উঠে এসেছে বলে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

কানাডার বাজারে ভারতের হিমায়িত খাদ্যপণ্য, সোনিপত থেকে গেল ২৪ মেট্রিক টনের চালান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): হরিয়ানার সোনিপত থেকে কানাডায় ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্যপণ্যের একটি চালান পাঠানো হয়েছে। কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top