News Flash

  • Home
  • খেলা
  • দেশে ফুটবলের উন্নতিকল্পে ফেডারেশন বদ্ধপরিকর : সভাপতি কল্যাণ চৌবে
Image

দেশে ফুটবলের উন্নতিকল্পে ফেডারেশন বদ্ধপরিকর : সভাপতি কল্যাণ চৌবে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্টেম্বর।। শুধু রাজ্যে নয়, সারা দেশের ফুটবল পরিকাঠামোর পুরো খোল নলচেটাই পাল্টে দিতে চাইছেন সভাপতি কল্যাণ চৌবে। আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক মীট দ্য প্রেসে ত্রিপুরায় ঝটিকা সফরকালে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যান চৌবে সাংবাদিকদের প্রশ্নোত্তরে অনেকটা এভাবেই তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। লক্ষ্য একটাই, ভারত যাতে খুব তাড়াতাড়ি একটা শক্তিশালী ফুটবল খেলিয়ে দেশ হয়ে উঠতে পারে। তার জন্য ভিত্তি গড়ার কাজ শুরু করে দিয়েছে ফেডারেশন। তৃণমূল স্তর থেকে ফুটবলার তুলে আনার কাজটাই মুখ্য রূপ পাবে। সারা দেশের ১৮ লক্ষ খুঁদে খেলোয়ারদের নিয়ে এই প্রজেক্টে ১০ শতকরা সাফল্য পেলেও আশা করা যায় অদূর ভবিষ্যতে ভারতের ফুটবল কাঠামো অনেকটাই উন্নততর হবে। ফেডারেশন সভাপতি একদিনের রাজ্য সফরকালে অনেকগুলো কাজ সেরে নিয়েছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছে। ক্রীড়া মন্ত্রী সাথে দেখা হয়েছে। টি এফ এ-তে, টিসিএ-তে সংবর্ধিত হয়েছেন। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অ্যাস্ট্রোটার্ফ ঘুরে দেখেছেন। সবকিছুতেই পজিটিভ পরিকাঠামো। বিষয়টা এভাবে এগোতে থাকলে নিশ্চিত ভাবে বলা যায় ফুটবলে উন্নতি আসবেই। সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি প্রণব সরকার, পূর্বতন সভাপতি রতন সাহা, সচিব অমিত চৌধুরী, আজীবন সদস্য রূপক সাহা, যুগ্ম সচিব পার্থসারথি গুপ্ত, মনোজ দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

Releated Posts

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top