News Flash

  • Home
  • প্রধান খবর
  • Dilip Ghosh:’ভুলভাল চণ্ডীপাঠ করছেন, তাই দুটো জেলায় বৃষ্টি নেই’, নাম না করে মমতাকে কটাক্ষ দিলীপের
Image

Dilip Ghosh:’ভুলভাল চণ্ডীপাঠ করছেন, তাই দুটো জেলায় বৃষ্টি নেই’, নাম না করে মমতাকে কটাক্ষ দিলীপের

মালদা, ৩০ সেপ্টেম্বর (হি.স.) : ‘ভুলভাল চণ্ডীপাঠ করছেন, তাই দুটো জেলায় বৃষ্টি নেই’, নাম না করে মমতাকে কটাক্ষ বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের । শুক্রবার মালদায় পুজোর উদ্বোধনে এসে একথা বলেন, দিলীপ ঘোষ। তিনি আরও বলেন, বড় বড় নেতারা তো বড় বড় শহরের পুজো উদ্বোধন করে । আমার একটু গ্রামের পুজো দেখার ইচ্ছে হল । সেই কারণে মালদার গ্রামে ঘুরব ।

মহাপঞ্চমীর সকালে মালদা টাউন স্টেশনে এলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ সাংবাদিকদের তিনি মালদা টাউন স্টেশনে গৌড় এক্সপ্রেসে নামেন। মালদায় পা রেখে নাম না করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন তিনি। দিলীপের মনে হয় মমতা পুজো উদ্বোধন করতে করতে ক্লান্ত ৷ প্রশাসন কী চালাবেন ! ভুলভাল চণ্ডীপাঠ করছেন ৷ তার জন্যই দুটো জেলায় বৃষ্টি হয়নি ৷

আজ বেশ কয়েকটি পুজো উদ্বোধন করেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, ‘বড় বড় নেতারা তো বড় বড় শহরের পুজো উদ্বোধন করে।আমার একটু গ্রামের পুজো দেখার ইচ্ছে হল।সেই কারণে মালদার গ্রামে ঘুরব।” মালদা জেলার বৈষ্ণবনগর বিধানসভার জৈনপুর রাজারহাট দুর্গামন্দিরের পুজো উদ্বোধনের কিছু মুহূর্ত’ ফেসবুকে শেয়ার করেছেন। বলেছেন, ‘বাংলাদেশ লাগোয়া এই প্রত্যন্তগ্রামে থিমের জাঁকজমক নয়, শ্রদ্ধাপূর্বক দেবীর আবাহনই এই পুজোর মূল উপজীব্য।’

Releated Posts

মুম্বইয়ে সিজেপি-র বিক্ষোভ, মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি

মুম্বই, ২ অক্টোবর : ভোটার তালিকা সংশোধন এবং নির্বাচন কমিশনের কার্যপ্রণালী নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ…

ByBySandeep Biswas Oct 2, 2026

এসআইআর-এ বাদ পড়া ভোটারদের খুঁজতে বাড়ি বাড়ি যাবে বিএলও

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ২ অক্টোবর: বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে বিতর্কের মধ্যেই ভোটার তালিকা…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

বিশ্বশান্তিতে ভারতের বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর হয়ে উঠেছে দেশ: অমিত শাহ

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বশান্তির ক্ষেত্রে একটি “বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর” হিসেবে উঠে এসেছে বলে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

কানাডার বাজারে ভারতের হিমায়িত খাদ্যপণ্য, সোনিপত থেকে গেল ২৪ মেট্রিক টনের চালান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): হরিয়ানার সোনিপত থেকে কানাডায় ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্যপণ্যের একটি চালান পাঠানো হয়েছে। কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top