ক্রীড়া প্রতিনিধি , আগরতলা, ৩০ সেপ্টেম্বর।। ফাইনালে জয়ৈং কামির বিরুদ্ধে খেলবে বাইয়ো কামি দল। সম্ভবত: ৩ অক্টোবর হবে ফাইনাল ম্যাচ। আজই চূড়ান্ত হয়ে যাবে ফাইনাল ম্যাচের দিনক্ষণ।কিল্লায় জয়ৈং কামিতে আয়োজিত প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টে। জয়ৈং বাড়ি স্কুল মাঠে হয় ম্যাচটি। শুক্রবার তীব্র উত্তেজনাপূর্ণ আসরের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে রাইয়ো কামি পরাজিত করে কাইপেং বুলাই দলকে। ফলাফল ২-১। শুরু থেকেই দুদলের ফুটবলাররা দুর্দান্ত লড়াই করেন । বল দখলের লড়াইয়ে একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করে শুরু থেকেই। ম্যাচে দুদলের মধ্যে মূলত পার্থক্য গড়ে দেন একসময় কলকাতার লিগে খেলা রাজীব সাধন জমাতিয়া। একটি গোল করার পাশাপাশি অপর গোলটিও করিয়েছেন রাজীব। বিজয়ী দলের পক্ষে রাজীব সাধন জমাতিয়া এবং অবর্ণ হরি জমাতিয়া গোল করেন। বিজীত দলের পক্ষে অকমাত্র গোলটি করেন রিচমোনাল। প্রথমার্ধে ১-১ গোলে ম্যাচ অমিমাংশিত ছিলো। খেলা পরিচালনা করেন তাপস দেবনাথ। দুদলই এদিন উপভোগ্য ম্যাচ উপহার দেন ফুটবলপ্রেমীদের।

কিল্লায় প্রাইজমানি ফুটবলের ফাইনালে জয়ৈং কামির বিরুদ্ধে খেলবে বাইয়ো কামি
Tags:
Releated Posts
নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও
কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…
কলকাতা ডার্বি দিয়ে শুরু হচ্ছে ১৩৫তম ডুরান্ড কাপ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল
কলকাতা, ৩ জুলাই (আইএএনএস) : এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ শুরু হচ্ছে আগামী ২৫…
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে শুভেচ্ছা মানসুখ মাণ্ডব্য ও জয় শাহর, ক্রীড়া সাংবাদিকদের অবদানকে কুর্নিশ
নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে ক্রীড়া সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মানসুখ…
নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর শ্রীশান্তের উপর থেকে তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল ক্রিকেট সংস্থা
তিরুবনন্তপুরম, ১ জুলাই (আইএএনএস): প্রাক্তন ভারতীয় পেসার এস. শ্রীশান্ত-এর উপর জারি থাকা তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল…


















