News Flash

  • Home
  • দেশ
  • কংগ্রেস সভাপতি পদের নির্বাচনে না লড়ার সিদ্ধান্ত গেহলটের, বললেন দু’দিন আগের ঘটনায় হতবাক
Image

কংগ্রেস সভাপতি পদের নির্বাচনে না লড়ার সিদ্ধান্ত গেহলটের, বললেন দু’দিন আগের ঘটনায় হতবাক

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (হি.স.): কংগ্রেস সভাপতি পদের নির্বাচনে লড়বেন না বলে জানিয়ে দিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। রাজস্থানের রাজনৈতিক সঙ্কটের কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।একইসঙ্গে জানিয়েছেন, দু’দিন আগে যা হয়েছে তাতে আমরা হতবাক। বৃহস্পতিবার ১০ জনপথে গিয়ে কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। সোনিয়ার সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেছেন, কংগ্রেস সভাপতি পদের নির্বাচনে লড়বেন না তিনি।অশোক গেহলট বলেছেন, “এক লাইন রেজুলেশন আমাদের ঐতিহ্য। দুর্ভাগ্যবশত, এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছিল যে রেজুলেশনটি পাস হয়নি। এটা আমার নৈতিক দায়িত্ব ছিল, কিন্তু একজন মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও আমি প্রস্তাবটি পাস করতে পারিনি। এই পরিবেশে আমি নৈতিক দায়িত্ব নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না।” তিনি রাজস্থানের মুখ্যমন্ত্রী থাকবেন কি-না এ বিষয়ে জানতে চাওয়া হলে, গেহলট বলেন, “আমি এই বিষয়ে সিদ্ধান্ত নেব না, কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধী এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।”

গেহলট আরও বলেছেন, “আমি কোচিতে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছিলাম এবং তাঁকে (কংগ্রেস সভাপতি পদে) নির্বাচনে লড়তে অনুরোধ করেছি। যখন তিনি রাজি হননি, আমি বলেছিলাম তাহলে আমি প্রতিদ্বন্দ্বিতা করব। কিন্তু এখন সেই ঘটনার প্রেক্ষিতে (রাজস্থানে রাজনৈতিক সঙ্কট) আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছি।”

Releated Posts

১০ ও ২০ টাকার পলিমার নোটের মাঠপর্যায়ের পরীক্ষায় কেন্দ্রের অনুমোদন, কাগজের নোট তুলে দেওয়ার পরিকল্পনা নেই

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): কেন্দ্র সরকার ১০ টাকা ও ২০ টাকার পলিমার (প্লাস্টিকভিত্তিক) নোটের মাঠপর্যায়ের (ফিল্ড ট্রায়াল) পরীক্ষার…

ByByNews Desk Jul 27, 2026

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ভারতের সঙ্গে বৈঠক কোট দিভোয়ারের বিমানবাহিনী প্রধানের

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারত ও কোট দিভোয়ার (আইভরি কোস্ট) সোমবার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা এবং…

ByByNews Desk Jul 27, 2026

কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা, দুবাই-মুম্বইগামী ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ রাজকোটে

রাজকোট (গুজরাট), ২৭ জুলাই (আইএএনএস): দুবাই থেকে মুম্বইগামী ইন্ডিগোর একটি বিমান কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা পাওয়ার পর সোমবার…

ByByNews Desk Jul 27, 2026

ছাত্রদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি তেজস্বীর, না হলে রাজ্যজুড়ে গণআন্দোলনের হুঁশিয়ারি

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): ২৫ জুলাইয়ের ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে গ্রেফতার হওয়া ছাত্রদের অবিলম্বে মুক্তি…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top