News Flash

  • Home
  • প্রধান খবর
  • সোনিয়া গান্ধীর বাসভবনে গিয়ে দেখা করলেন অশোক গেহলট
Image

সোনিয়া গান্ধীর বাসভবনে গিয়ে দেখা করলেন অশোক গেহলট

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (হি.স.) : রাজস্থানের রাজনৈতিক অস্থিরতার মধ্যে বৃহস্পতিবার ১০ জনপথে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর বাসভবনে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। যদিও তিনি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি। তবে কংগ্রেস সূত্র বলছে, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য গেহলটকে ডেকেছেন সোনিয়া গান্ধী। রাজনৈতিক অস্থিরতার আগে মনে করা হয়েছিল যে অশোক গেহলট কংগ্রেস সভাপতি পদের প্রধান প্রতিদ্বন্দ্বী হবেন, তবে এখনও পর্যন্ত গেহলটের মনোনয়ন সম্পর্কে কোনও তথ্য নেই। অন্যদিকে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের প্রবীণ নেতা দিগ্বিজয় সিং আজ মিডিয়ার সাথে একটি কথোপকথনে বলেছেন, তিনি কংগ্রেস সভাপতি পদে মনোনয়ন জমা দেবেন।

উল্লেখ্য, দিল্লি পৌঁছানোর আগে অশোক গেহলট সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনে বলেছিলেন যে রাজস্থান কংগ্রেস নিয়ে মিডিয়ায় যা কিছু চলছে তা ছোটখাটো ঘটনা। আমরা দলের জাতীয় সভানেত্রী সোনিয়া গান্ধীর অনুশাসনে কাজ করে যাব।

Releated Posts

‘আমি গৃহস্থ নই, তবু সব বুঝি’: নারী শক্তির ক্ষমতায়নে সরকারি প্রকল্পের সাফল্য তুলে ধরলেন মোদী

নয়াদিল্লি, ১৩ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার বলেছেন, তিনি নিজে গৃহস্থ না হলেও পারিবারিক জীবনের সব দিক…

ByByNews Desk Apr 13, 2026

বেঙ্গল ভোটে হিংসামুক্ত বার্তা দিতে ‘দিল’-এর গানকে হাতিয়ার করল নির্বাচন কমিশন

কলকাতা, ১৩ এপ্রিল(আইএএনএস): আসন্ন বিধানসভা নির্বাচনে হিংসামুক্ত, অবাধ ও সুষ্ঠু ভোটের বার্তা ছড়িয়ে দিতে অভিনব উদ্যোগ নিল ভারত…

ByByNews Desk Apr 13, 2026

তৃণমূলের বিরুদ্ধে এমসিসি ভঙ্গের অভিযোগ বিজেপির; তদন্তে নির্বাচন কমিশন

কলকাতা, ১৩ এপ্রিল(আইএএনএস): ভারতীয় জনতা পার্টি-র অভিযোগ, তৃণমূল কংগ্রেস প্রার্থী বালি কেন্দ্রে ধর্মীয় অনুষ্ঠান করে আদর্শ আচরণবিধি (এমসিসি)…

ByByNews Desk Apr 13, 2026

১.৫৩ লক্ষ কোটি টাকার ‘বুস্টার শট’, ভারতীয় রেলে বড়সড় সম্প্রসারণের পথে কেন্দ্র

নয়াদিল্লি, ১২ এপ্রিল (আইএএনএস): ভারতীয় রেলের পরিকাঠামো উন্নয়নে বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। ২০২৫-২৬ অর্থবর্ষে ১০০টি নতুন রেল…

ByByNews Desk Apr 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top