News Flash

  • Home
  • দেশ
  • ৩.২০ কেজি মাদকদ্রব্য বাজেয়াপ্ত মুম্বই বিমানবন্দরে, গ্রেফতার দুই বিদেশী
Image

৩.২০ কেজি মাদকদ্রব্য বাজেয়াপ্ত মুম্বই বিমানবন্দরে, গ্রেফতার দুই বিদেশী

মুম্বই, ২৯ সেপ্টেম্বর (হি.স.) : নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) মুম্বই বিমানবন্দরে ৩.২০ কেজি মাদকদ্রব্য (হাই গ্রেড ব্ল্যাক কোকেন) সহ একজন বিদেশী মহিলাকে গ্রেফতার করেছে। এক বিদেশী মহিলার নির্দেশে গোয়া থেকে একজন মাদক পাচারকারীকেও গ্রেফতার করেছে এনসিবি।

সূত্রের মতে, এনসিবির খবর অনুযায়ী বলিভিয়ার এক মহিলা ড্রাগ নিয়ে বিমানে মুম্বই থেকে পার্শ্ববর্তী রাজ্যে পাঠানো হবে। এই তথ্যের পর মহিলাকে শনাক্ত করতে একটি দল গঠন করে এনসিবি। ২৬ সেপ্টেম্বর বিমানটি মুম্বই বিমানবন্দরে নামার পরই এনসিবি বলিভিয়া থেকে গোয়ায় ভ্রমণকারী বলিভিয়ান মহিলাকে আটক করে। মহিলাটি গোয়ার একটি কানেক্টিং ফ্লাইটে উঠতে যাচ্ছিলেন। এর পরে মহিলাকে পুঙ্খানুপুঙ্খভাবে জিজ্ঞাসা করা হয় এবং তিনি উত্তর দিতে অস্বীকার করলে তার জিনিসপত্র তল্লাশি করা হয়। তল্লাশির সময় মহিলার ব্যাগ থেকে ১২টি প্যাকেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের পর মহিলা স্বীকার করে প্যাকেটগুলি কালো কোকেনের এবং তাদের মোট ওজন ৩.২০ কেজি। ধৃত মহিলা এও স্বীকার করেন, তিনি এই মাদক গোয়ায় এক বিদেশীর কাছে পৌঁছে দিতে চেয়েছিলেন।
ওই মহিলার কথামত গোয়ার একটি হোটেলে জাল ফেলে নাইজেরিয়ান এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এনসিবি। নাইজেরিয়ান ব্যক্তিও একটি আন্তর্জাতিক মাদক সিন্ডিকেটের অংশ হওয়ার কথা স্বীকার করেছে। এরপর বুধবার গভীর রাতে জিজ্ঞাসাবাদের পর এই দুই বিদেশি নাগরিককে গ্রেফতার করে এনসিবি।

Releated Posts

নয়ডায় কম মজুরির প্রতিবাদে উত্তাল শ্রমিক বিক্ষোভ, পরিস্থিতি সহিংস

নয়ডা, ১৩ এপ্রিল (আইএএনএস): কম মজুরি এবং বেতন বৃদ্ধির দাবিতে সোমবার উত্তরপ্রদেশের নয়ডায় ব্যাপক শ্রমিক বিক্ষোভ সহিংস রূপ…

ByByNews Desk Apr 13, 2026

মথুরা নৌকাডুবি: মৃতের সংখ্যা বেড়ে ১৫, নিখোঁজের খোঁজে তল্লাশি জারি

মথুরা, ১৩ এপ্রিল(আইএএনএস): মথুরা-র নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫। যমুনা নদী থেকে আরও দুই নিখোঁজের দেহ…

ByByNews Desk Apr 13, 2026

নকশাল চক্রান্ত ভেস্তে দিল বাহিনী, ছত্তীসগড়-ওড়িশা সীমান্তে উদ্ধার বিস্ফোরক ও আইইডি সামগ্রী

রায়পুর/নুয়াপাড়া, ১৩ এপ্রিল (আইএএনএস) : বামপন্থী উগ্রবাদ দমনে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। ছত্তীসগড়-ওড়িশা সীমান্ত সংলগ্ন ঘন জঙ্গল…

ByByNews Desk Apr 13, 2026

আন্তঃরাজ্য মাদকচক্রে বড়সড় ধরপাকড়, নাগপুরে ২১০ কেজি গাঁজা উদ্ধার; গ্রেফতার ৪

নয়াদিল্লি, ১২ এপ্রিল (আইএএনএস): বড়সড় সাফল্য পেল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। একটি আন্তঃরাজ্য গাঁজা পাচারচক্র ভেঙে ২১০ কেজি…

ByByNews Desk Apr 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top