News Flash

  • Home
  • খেলা
  • Sports:প্রাধান্য নিয়ে খেলেও পয়েন্ট ভাগ বিবেকানন্দ ভারতরত্নের ম্যাচ ড্র
Image

Sports:প্রাধান্য নিয়ে খেলেও পয়েন্ট ভাগ বিবেকানন্দ ভারতরত্নের ম্যাচ ড্র

বিবেকানন্দ-‌১ (রাজকুমার‌)‌

ভারত রত্ন সঙ্ঘ-‌১(‌অম্লান)‌

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ সেপ্টেম্বর।। সারাক্ষণ প্রাধান্য নিয়ে খেলে, বিপক্ষকে চূর্ণ বিচূর্ণ করেও জয় পেলো না বিবেকানন্দ ক্লাব। রক্ষণভাগের ফুটবলারদের ক্ষাণিকের ভুলে পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়তে হলো নারায়ন দেবনাথের দলকে। আর পয়েন্ট ভাগ করে খেতাবের জন্য আসরের শেষ ম্যাচের দিকে নজর রাখতে হবে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত তৃতীয় ডিভিশন লিগ ফুটবলের সুপার লিগে। অরুন্ধতিনগর পুলিস মাঠে অনুষ্ঠিত দুদলের ম্যাচটি ১-‌১ গোলে শেষ হয়। অথচ ৭১ মিনিট পর্যন্ত এগিয়ে ছিলো বিবেকানন্দ ক্লাব। ‘‌অশ্বমেঘ ঘোড়ার’‌ দৌড় এদিনও শুরু থেকে অব্যহত ছিলো। খেতাব নিশ্চিত করতে জয় ছাড়া বিকল্প কিছু ছিলো না। তা মাথায় রেখেই মাঠে নেমেছিলেন হেমন্ত দেববর্মা-‌রা। খেলা শুরু করেছিলেনও জয় পাওয়ার মতোই। প্রথমার্ধে আধিপথ। দেখান বিবেকানন্দ ক্লাবের ফুটবলাররা। ৩২ মিনিটে হেমন্ত দেববর্মার থ্রু পাস থেকে বিবেকানন্দ ক্লাবকে এগিয়ে দেন রাজকুমার ওরাং। ব্যবধান বাড়ানোর মতো প্রথমার্ধেই আরও সুযোগ পেয়েছিলো বিবেকানন্দ ক্লাব। কিন্তু আক্রমণভাগের ফুটবলারদের ব্যর্থতীআয় দ্বিতীয়বার জাল নাড়াতে পারেননি। দ্বিতীয়ার্ধের শুরু থেকে কিছুটা রক্ষণাত্তক ফুটবল খেলতে থাকে বিবেকানন্দ ক্লাবের ফুটবলাররা। ওই সুযোগটা কাজে লাগিয়ে ক্রমাগত আক্রমণে যাওয়ার চেষ্টা করলেও তেমন কিছুই করতে পারেননি ভারত রত্ন সঙ্ঘের ফুটবলাররা। কৌশিক রায়ের দলের তখন সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠেন। ম্যাচের বয়স ৭১। আক্রমণে যায় ভারত রত্ন সঙ্ঘ। অফসাইড ট্রেপ করতে গিয়ে বিবেকানন্দ ক্লাবের তিন রক্ষণভআগের ফুটবলার সৌরভ দাস,রাকেশ দেববর্মা এবং ডেভিড দেববর্মা দঁাড়িয়ে পড়েন। সুযোগটা কাজে লাগিয়ে ভারত রত্ন সঙ্ঘকে মোক্ষম ১ পয়েন্ট এনে দেন অম্লান কান্তি দাস। খেলা পরিচালনা করেন আদিত্য দেববর্মা। সুপার লিগে ২ ম্যাচ খেলে বিবেকানন্দর পয়েন্ট ৩ এবং ভারত রত্ন সঙ্ঘের পয়েন্ট ২।

Releated Posts

ঘরের মাটিতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদকের লক্ষ্যে ভারত, নজরে সিন্ধু-আয়ুষ

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): বিশ্বের সেরা ব্যাডমিন্টন তারকাদের নিয়ে ১৭ থেকে ২৩ আগস্ট দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বসতে…

ByByNews Desk Aug 16, 2026

ভবিষ্যতে বারাণসী, গোরখপুরে ইউপিটি২০ লিগ: চেয়ারম্যান সঞ্জয় কাপুর

লখনউ, ১৫ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের ক্রিকেট প্রতিভাকে আরও বড় মঞ্চ দেওয়ার লক্ষ্যে ভবিষ্যতে বারাণসী, গোরখপুর-সহ রাজ্যের অন্যান্য শহরেও…

ByByNews Desk Aug 15, 2026

বিনামূল্যে অনলাইন কোচিং থেকে ক্রীড়া প্রতিভা খোঁজ: স্বাধীনতা দিবসে মোদির একাধিক বড় ঘোষণা

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুব উন্নয়ন, শিক্ষা, প্রযুক্তি, ক্রীড়া, নাগরিক প্রতিরক্ষা, সেমিকন্ডাক্টর…

ByByNews Desk Aug 15, 2026

মেসিকে ঘিরে বাম সরকারের ‘মহা গোলমাল’, প্রশ্নের মুখে প্রশাসনিক সিদ্ধান্ত

তিরুবনন্তপুরম, ১৪ আগস্ট (আইএএনএস): কেরলের ফুটবলপ্রেমীদের কাছে লিওনেল মেসি শুধু একজন ফুটবলার নন, কার্যত এক আবেগের নাম। ২০২৫…

ByByTaniya Chakraborty Aug 14, 2026
Scroll to Top