News Flash

  • Home
  • খেলা
  • Cricket Match:প্রস্তুতি ম্যাচে অন্বেষাদের ব্যাটিং ব্যর্থতার ট্র্যাডিশন
Image

Cricket Match:প্রস্তুতি ম্যাচে অন্বেষাদের ব্যাটিং ব্যর্থতার ট্র্যাডিশন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ সেপ্টেম্বর।। ব্যাটিং ব্যর্থতার ট্র্যাডিশন অব্যহত। আর ওই ট্রেডিশন অব্যহত থাকায় ল্যাজে গোবরে ত্রিপুরার অনূর্ধ্ব-‌১৯ বালিকা দল। ব্যাটিং কিংবা বোলিং-‌ কোনও বিভাগেই ২২ গজে মাথা তুলে দঁাড়াতে পারছেন না অম্বেষা-‌রা। ফলে দলের দুই কোচের দুশ্চিন্তা ক্রমাগত বেড়েই চলছে। মঙ্গলবার চতুর্থ প্রস্তুতি ম্যাচে ত্রিপুরা পরাজিত হলো ১০ উইকেটে। প্রতি ম্যাচেই যখন তামিলনাড়ু অনূর্ধ্ব-‌১৯ দলের ক্রিকেটারদের উন্নতি করতে দেখা যাচ্ছে তখন ত্রিপুরার ক্রিকেটাররা পেছনের দিকে হাটছে। ফলে জাতীয় আসরে যে ভালো ফলাফল হওয়ার সম্ভাবনা কম তা অনেকটাই যেনও স্পষ্ট হয়ে উঠেছে। পন্ডিচেরীতে ১ অক্টোবর থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব-‌১৯ বালিকাদের টি-‌২০ ক্রিকেট। হাতে সময় নেই বললেই চলে। ওই অবস্থায় দলীয় ব্যাটসম্যানদের জঘন্য ব্যাটিং দুশ্চিন্তার কারন হয়ে দাড়িয়েছে। এদিন সকালে তামিলনাড়ুর টেগুর মাঠে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ত্রিপুরা মাত্র ৫১ রান করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে। দলের পক্ষে রিফু দেববর্মা ২৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৩ এবং অনামিকা দাস ২০ বল খেলে ১১ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। তামিলনাড়ু দলের পক্ষে জেনিসা ২ উইকেট পেয়েছেন। জবাবে খেলতে নেমে ৮.‌৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় তামিলনাড়ু। দলের পক্ষে শোভা ২৬ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৬ রানে এবং আফরান ২৭ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ২০ রানে অপরাজিত থেকে যান। চন্ডীগড়ে উদ্বোধনী দিনেই মাঠে নামতে হবে ত্রিপুরাকে। ওই দিন ত্রিপুরার প্রতিপক্ষ ঝাড়খন্ড। এরপর ২ অক্টোবর অরুনাচল প্রদেশ, ৪ অক্টোবর মুম্বাই এবং ৬ অক্টোবর গ্রুপের শেষ ম্যাচ খেলবে ত্রিপুরা বাংলার  বিরুদ্ধে।

Releated Posts

ঘরের মাটিতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদকের লক্ষ্যে ভারত, নজরে সিন্ধু-আয়ুষ

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): বিশ্বের সেরা ব্যাডমিন্টন তারকাদের নিয়ে ১৭ থেকে ২৩ আগস্ট দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বসতে…

ByByNews Desk Aug 16, 2026

ভবিষ্যতে বারাণসী, গোরখপুরে ইউপিটি২০ লিগ: চেয়ারম্যান সঞ্জয় কাপুর

লখনউ, ১৫ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের ক্রিকেট প্রতিভাকে আরও বড় মঞ্চ দেওয়ার লক্ষ্যে ভবিষ্যতে বারাণসী, গোরখপুর-সহ রাজ্যের অন্যান্য শহরেও…

ByByNews Desk Aug 15, 2026

বিনামূল্যে অনলাইন কোচিং থেকে ক্রীড়া প্রতিভা খোঁজ: স্বাধীনতা দিবসে মোদির একাধিক বড় ঘোষণা

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুব উন্নয়ন, শিক্ষা, প্রযুক্তি, ক্রীড়া, নাগরিক প্রতিরক্ষা, সেমিকন্ডাক্টর…

ByByNews Desk Aug 15, 2026

মেসিকে ঘিরে বাম সরকারের ‘মহা গোলমাল’, প্রশ্নের মুখে প্রশাসনিক সিদ্ধান্ত

তিরুবনন্তপুরম, ১৪ আগস্ট (আইএএনএস): কেরলের ফুটবলপ্রেমীদের কাছে লিওনেল মেসি শুধু একজন ফুটবলার নন, কার্যত এক আবেগের নাম। ২০২৫…

ByByTaniya Chakraborty Aug 14, 2026
Scroll to Top