News Flash

  • Home
  • প্রধান খবর
  • আরও বাড়ল জলস্তর; ২০৬.৩০ মিটার স্পর্শ করল যমুনা নদী, চূড়ান্ত সতর্কতা প্রশাসনের
Image

আরও বাড়ল জলস্তর; ২০৬.৩০ মিটার স্পর্শ করল যমুনা নদী, চূড়ান্ত সতর্কতা প্রশাসনের

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (হি.স.) : রাজধানী ও পার্শ্ববর্তী রাজ্যগুলিতে বৃষ্টিপাতের জেরে জলস্তর ক্রমেই বাড়ছে যমুনা নদীর। মঙ্গলবার সকালে যমুনা নদীর জলস্তর বাড়তে বাড়তে বিপদসীমার উপর দিয়ে বইতে থাকে, এদিন সকাল আটটা নাগাদ যমুনা নদীর জলস্তর বিপদসীমার অতিক্রম করে ২০৬.১৬ মিটারে পৌঁছয়। যমুনা নদীর বিপদসীমা ২০৫.৩৩ মিটার। এরপর দুপুর দু’টো নাগাদ যমুনা নদীর জলস্তর বিপদসীমার অতিক্রম করে ২০৬.৩০ মিটারে পৌঁছে যায়।

পূর্ব দিল্লির জেলা ম্যাজিস্ট্রেট অনিল বাঙ্কা বলেছেন, যমুনা নদীর জলস্তর ২০৬-মিটার অতিক্রম করার পরে মঙ্গলবার সকালে সতর্কতা জারি করা হয়েছে। তিনি বলেন, নদী সংলগ্ন নিচু এলাকায় বসবাসকারী মানুষজনকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে আশেপাশের এলাকায় সরকারি স্কুল ও নৈশ আশ্রয়কেন্দ্রে। দিল্লিতে যমুনা নদী সংলগ্ন এলাকায় প্রায় ৩৭ হাজার মানুষের বসবাস।

Releated Posts

আশিস বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার নেপথ্যে ‘ব্ল্যাকমেলিংয়ের চাপ’ থাকতে পারে: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ১৬ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী তথা বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার নেপথ্যে কোনও ধরনের…

ByByNews Desk Aug 16, 2026

বিদেশের বন্দরে ভারতীয় নৌজাহাজে উড়ল তেরঙ্গা, স্বাধীনতা দিবসে ফুটে উঠল ভারতের সামুদ্রিক উপস্থিতি

মাসকাট, ১৬ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসে মাসকাট, পন্তা দেলগাদা এবং জিবুতিসহ বিদেশের বিভিন্ন বন্দরে ভারতীয় নৌবাহিনীর জাহাজে তেরঙ্গা…

ByByNews Desk Aug 16, 2026

‘তাঁর কথা ও প্রচেষ্টা প্রজন্মকে অনুপ্রাণিত করেছে’: মৃত্যুবার্ষিকীতে অটল বিহারী বাজপেয়ীকে স্মরণ মোদির

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুবার্ষিকীতে রবিবার তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 16, 2026

(update) প্রাক্তন বিধানসভা উপাধ্যক্ষের মৃত্যু ঘিরে রাজনৈতিক চাপানউতোর, নিরপেক্ষ তদন্তের দাবি তৃণমূলের

কলকাতা, ১৬ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ এবং প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে রবিবার…

ByByNews Desk Aug 16, 2026
Scroll to Top