News Flash

  • Home
  • প্রধান খবর
  • দেশের দরিদ্র থেকে দরিদ্রতমদের স্বাস্থ্যের অধিকার সুনিশ্চিত করেছে মোদী সরকার : অমিত শাহ
Image

দেশের দরিদ্র থেকে দরিদ্রতমদের স্বাস্থ্যের অধিকার সুনিশ্চিত করেছে মোদী সরকার : অমিত শাহ

গান্ধীনগর, ২৭ সেপ্টেম্বর (হি.স.): দেশের দরিদ্র থেকে দরিদ্রতমদের স্বাস্থ্যের অধিকার সুনিশ্চিত করেছে নরেন্দ্র মোদী সরকার। দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার গুজরাটের গান্ধীনগরের কালোলে ৭৫০ শয্যার একটি ইএসআইসি হাসপাতালের শিলান্যাস করার পর সমাবেশে বক্তব্য রাখার সময় অমিত শাহ বলেছেন, স্বাধীনতার পর এই প্রথম, আয়ুষ্মান ভারত স্বাস্থ্য মিশনের অধীনে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নের জন্য ৬৪ হাজার কোটি টাকার বিশাল বাজেট বরাদ্দ করেছে সরকার।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ আরও বলেছেন, সরকার নতুন চিকিৎসা পরিকাঠামো নির্মাণ এবং দেশে চিকিৎসকের সংখ্যা বাড়ানোর ওপর জোর দিচ্ছে। তিনি বলেন, সরকার দেশে ২২টি নতুন এইমস প্রতিষ্ঠার পরিকল্পনা করছে। ৭৫টি নতুন মেডিকেল কলেজ অনুমোদন করা হয়েছে। অমিত শাহ বলেন, গত আট বছরে এমবিবিএস, পিজি আসনের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া।

Releated Posts

মুম্বইয়ে সিজেপি-র বিক্ষোভ, মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি

মুম্বই, ২ অক্টোবর : ভোটার তালিকা সংশোধন এবং নির্বাচন কমিশনের কার্যপ্রণালী নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ…

ByBySandeep Biswas Oct 2, 2026

এসআইআর-এ বাদ পড়া ভোটারদের খুঁজতে বাড়ি বাড়ি যাবে বিএলও

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ২ অক্টোবর: বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে বিতর্কের মধ্যেই ভোটার তালিকা…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

বিশ্বশান্তিতে ভারতের বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর হয়ে উঠেছে দেশ: অমিত শাহ

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বশান্তির ক্ষেত্রে একটি “বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর” হিসেবে উঠে এসেছে বলে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

কানাডার বাজারে ভারতের হিমায়িত খাদ্যপণ্য, সোনিপত থেকে গেল ২৪ মেট্রিক টনের চালান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): হরিয়ানার সোনিপত থেকে কানাডায় ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্যপণ্যের একটি চালান পাঠানো হয়েছে। কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top