Deputation:বিভিন্ন দাবীতে টিআরবিটি অধিকর্তাকে ডেপুটেশন বাম যুব সংগঠনগুলির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ সেপ্টেম্বর : দুই দফা দাবির ভিত্তিতে মঙ্গলবার ডি ওয়াই এফ আই এবং টি ওয়াই এফ এর যৌথ উদ্যোগে টিআরবিটি অধিকর্তার নিকট এক ডেপুটেশনে মিলিত হয়েছেন৷ দাবিগুলি সম্পর্কে বিস্তারিত বলতে গিয়ে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন, ২০১৯ সালের পর ২০২১ সালে টেট পরিক্ষা গ্রহন করা হয়েছে৷ তবে পূর্ব ঘোষণা অনুযায়ী বছরে একবার করে টেট পরিক্ষা গ্রহন করার কথা থাকলেও এখন দুই বছরে একবার পরিক্ষা নেওয়া হচ্ছে৷ টিআরবিটি ইচ্ছাকৃতভাবেই পরীক্ষা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি৷ তাই দ্রুত ২০২২ সালের ডিসেম্বরের আগে যেন এবছরের টেট পরীক্ষা গ্রহন করে ফলাফল প্রকাশ করা হয় তার দাবি জানিয়েছেন তিনি৷ এছাড়াও তিনি বলেন গত ২০২১ এর ডিসেম্বর মাসে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ শিক্ষা অধিকর্তাদের সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন  টেট এর মাধ্যমে ২৬২২ জন শিক্ষক নিয়োগ করা হবে৷ এবং ১০০ টি বিদ্যাজ্যতি সুকলের জন্য আরও ৩০০ থেকে ৪০০ শিক্ষক নিয়োগ করা হবে৷ কিন্তু আদতে মাত্র ২৫৬ জনের মেরিট  লিস্ট বার করেছে৷ প্রত্যেককে নিয়োগের দাবিতেই এদিন এই ডেপুটেশন বলে জানিয়েছেন নেতৃত্বরা৷