News Flash

  • Home
  • খেলা
  • Prasenjit Dutta:বিশ্বসেরা দাবারু মেট্রিক্সের শুভি কোচ প্রসেনজিৎ দত্তের অভিনন্দন
Image

Prasenjit Dutta:বিশ্বসেরা দাবারু মেট্রিক্সের শুভি কোচ প্রসেনজিৎ দত্তের অভিনন্দন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ সেপ্টেম্বর।। বিশ্ব সেরা দাবাড়ুর খেতাব পেলো দিল্লি মেট্রিক্স চেস আকাদেমির ছাত্রী শুভি গুপ্তা। অনূর্ধ্ব-‌১২ বিভাগে। ১১ রাউন্ডের আসরে সাড়ে ৮ পয়েন্ট পেয়ে বিশ্ব সেরা হয়েছে শুভি। জর্জিয়াতে হয়েছিলো আসর। মাত্র দুমাস আগে ওই বিভাগে দেশের সেরা দাবাড়ুর সম্মান পেয়েছিলো সে।  তাতে শুরু থেকেই একচ্ছত্র আধিপত্য নিয়ে খেলে ফি ডে মাস্টার প্রসেনজিৎ দত্ত-‌র ছাত্রী শুভি। মাত্র ৩ বছর আগে মেট্রিক্সে যোগ দেয় গাজিয়াবাদের ওই দাবাড়ুটি। প্রদীপ এবং উর্মিলা গুপ্তার এক ছেলে এবং এক মেয়ের ছোট শুভি। গাজিয়াবাদের ইন্দ্রপুরম পাবলিক স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী শুভি। গোটা দেশ থেকেই শুভি এবং তঁার কোচ প্রসেনজিৎ দত্তকে অভিনন্দন জানানো হচ্ছে। ছাত্রীর দুর্দান্ত সাফল্যে খুশি খোদ প্রসেনজিৎ। দিল্লি থেকে টেলিফোনে প্রসেনজিৎ বলেন,”পরিশ্রমের সুফল পেলো। বিশ্ব আসরে ভালো ফলাফল করতে প্রতিদিন কমকরে ৬ ঘন্টা অনুশীলন করতো। এরই সুফল পেলো। এবারের সাফল্য আগামীদিনে আরও ভালো ফলাফল করতে সাহায্য করবে শুভিকে। এখন ওর লক্ষ্য গর‌্যান্মাস্টার হওয়া। আমার বিশ্বাস শুভি কাঙ্খিত লক্ষ্যে পৌঁছবেই”।‌ প্রসঙ্গত:‌ এবছর জাতীয় অনূর্ধ্ব-‌১২ আসরে দেশের সেরা হওয়ার পাশাপাশি জাতীয় অ্যামেচা অনূর্ধ্ব-‌২০০০ রেটিং দাবায় সেরা, অনূর্ধ্ব-‌১৬ জাতীয় দাবায় তৃতীয় এবং ওয়েস্টার্ণ এশিয়া দাবায় রৌপ্য পদক পেয়েছিলো শুভি।

Releated Posts

গুনায় ব্যাডমিন্টন অ্যাকাডেমির উদ্বোধন, ৪৩ কোটি টাকার কুনো নদী পুনরুজ্জীবন প্রকল্পের সূচনা করলেন সিন্ধিয়া

গুনা, ২৮ জুন (আইএএনএস): কেন্দ্রীয় যোগাযোগ এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশের গুনায় ‘জিতো ব্যাডমিন্টন অ্যাকাডেমি’-র উদ্বোধন করলেন।…

ByByNews Desk Jun 28, 2026

ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত

ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…

ByByNews Desk Jun 27, 2026

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ

শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…

ByByNews Desk Jun 24, 2026
Scroll to Top