News Flash

  • Home
  • খেলা
  • Cricket:জাতীয় ক্রিকেটকে সামনে রেখে ‌প্রস্তুতি শুরু অন্নপূর্ণা, ঋজুদের
Image

Cricket:জাতীয় ক্রিকেটকে সামনে রেখে ‌প্রস্তুতি শুরু অন্নপূর্ণা, ঋজুদের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ সেপ্টেম্বর।। শুরু হয়ে গেলো চূড়ান্ত প্রস্তুতি। রাজ্য সিনিয়র মহিলা ক্রিকেটারদের। ১১ অক্টোবর থেকে ব্যাঙ্গালুরুতে শুরু হবে জাতীয় সিনিয়র মহিলাদের টি-‌২০ ক্রিকেটে। আসরে অংশগ্রহণের জন্য মঙ্গলবার থেকে শুরু হয়েছে চূড়ান্ত প্রস্তুতি। ওই প্রস্তুতি চলবে আগামী ৪ দিন। ১ অক্টোবর বিশ্রাম দেওয়ার পর ২ অক্টোবর ত্রিপুরা দলের ক্রিকেটাররা চলে যাবে ব্যাঙ্গালুরু। আসর শুরু হওয়ার আগে ওই রাজ্যে হবে ত্রিপুরার প্রস্তুতি। এদিকে আসরে ত্রিপুরাকে নেতৃত্ব দেবেন অন্নপূর্ণা দাস। ডেপুটি হিসাবে থাকবেন ঋজু সাহা। ১১-‌ ২২ অক্টোবর পর্যন্ত চলবে আসর। আসরে ত্রিপুরার প্রথম প্রতিপক্ষ নাগাল্যান্ড। ১১ অক্টোবর হবে ম্যাচটি। এছাড়া ১২ অক্টোবর মেঘালয়, ১৪ অক্টোবর উত্তর প্রদেশ, ১৬ অক্টোবর মিজোরাম, ১৮ অক্টোবর হায়দরাবাদ, ২০ অক্টোবর ওড়িশা এবং ২২ অক্টোবর ত্রিপুরার শেষ প্রতিপক্ষ অন্ধ্রপ্রদেশ। এদিন দুপুরে অনুশীলনে ক্রিকেটারদের শারীরিক সক্ষমতা বাড়ানোর উপর বেশী জোর দেন কোচ শ্রাবণী দেবনাথ। দীর্ঘ প্রায় ৪ বছর পর ঘরের মেয়ে ঘরে ফিরলেন। ফলে এবারের আসর শ্রাবণীর কাছেও চ্যালেঞ্জ। তা ভালো করেই জানেন ত্রিপুরার কোচ। তাই অনুশীলনে কোনও রকম ঢিলেমি বরদাস্ত করছেন না। শারীরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ফিল্ডিং অনুশীলনও করানও হয় এদিন। আজ থেকে দুবেলা অনুশীলন করার পরিকল্পনা রয়েছে। তবে দুবেলা হবে কীনা তা এখনও চূড়ান্ত নয়। ত্রিপুরা দল:‌অন্নপূর্ণা দাস (‌অধিনায়িকা), ঋজু সাহা (‌সহ অধিনায়িকা), মৌচৈতি দেবনাথ, ঝুমকি দেবনাথ, মামন রবি দাস, নিকিতা দেবনাথ, শিউলি চক্রবর্তী, পি ভি সোধা রাণী, পল্লবী ভরদ্বাজ, প্রীয়াঙ্কা আচার্য, সুরভি রায়, পূজা দাস, ইন্দ্ররাণী জমাতিয়া, অম্বিকা দেবনাথ, মৌটুসী দে, প্রীয়াঙ্কা সাহা এবং সেবিকা দাস। স্ট্র‌্যান্ডবাই:‌সুলক্ষ্মণা রায়, মেঘা রায়, প্রীয়া সূত্রধর, অন্তরা দাস এবং প্রীয়াঙ্কা দাস। কোচ:‌ শ্রাবণী দেবনাথ, সহকারি কোচ:‌ দেবব্রত চৌধুরি, ম্যানেজার:‌ অনামিকা দেবনাথ, ট্রেণার মঞ্জুশ্রী ভগৎ এবং ফিজিও জুরি দত্ত।  ‌‌‌

Releated Posts

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top